‘খলনায়ক’ থেকে ‘নায়ক’ মাহমুদউল্লাহ জানালেন, ক্রিকেট সহজ নয়

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ এএম

একদিনের ব্যবধানে মুদ্রার দুই পিঠই দেখা হয়ে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের। গত বৃহস্পতিবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে নেমে রংপুর রাইডার্সের জয়ের জন্য প্রয়োজনীয় ১ বলে ১ রানের সমীকরণ মেলাতে পারেননি ৩৯ বছর বয়সী এ অলরাউন্ডার। ম্যাচটা সুপার ওভারে গড়ালে হেরে যায় তাঁর দল রংপুর। এমন হারে সমর্থকদের অনেকেই শুলে চড়াতে থাকেন মাহমুদউল্লাহকে।

তবে ২৪ ঘণ্টার ব্যবধানে আবার খেলতে নেমে রংপুরকে জিতিয়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান। গতকাল শুক্রবার সিলেট টাইটানসের বিপক্ষে মাত্র ১৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন মাহমুদউল্লাহ। রংপুরের ৬ উইকেটে জয়ের ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচের’ পুরস্কারটাও উঠেছে মাহমুদউল্লাহর হাতে।

আগের দিন খলনায়ক, পরের দিন নায়ক- দুই দিনে দুই ভিন্ন অভিজ্ঞতা। গতকাল দলকে ম্যাচ জেতানো ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে গিয়ে প্রায় ৪০ ছুঁইছুঁই এ ক্রিকেটার জানিয়েছেন, ক্রিকেট সহজ নয়।

মাহমুদউল্লাহ বলেছেন, ‘১ বলে ১ রান, অনেক কিছু বলে দেওয়াটা সহজ। কিন্তু ডেলিভার করতে গেলে এটা অনেক সময় হয়, অনেক সময় হয় না। মানুষ অনেক সময় ভাবে যে ক্রিকেট খুব সহজ। বিশেষত যারা টি-টোয়েন্টিতে লেট মিডল অর্ডারে ব্যাটিং করে, তারা খুব ভালো করে জানে যে তাদের পজিশনটা কত গুরুত্বপূর্ণ এবং কত ঝুঁকিপূর্ণ। ধারাবাহিকভাবে এই জায়গায় সফল হওয়া সহজ না। কিন্তু আপনি যদি দলের জন্য চেষ্টা করেন—কখনো সফল হবেন, কখনো ব্যর্থতার দিকে থাকবেন।’ 

মাহমুদউল্লাহ আরও জানান, টি-টোয়েন্টিতে শেষ দিকে নেমে প্রথম বলেই বড় শট খেলাটা মোটেও সহজ নয়। বিশেষ করে বাংলাদেশের মতো ক্রিকেটারদের জন্য। এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেছেন, ‘এটা কঠিন, এটা খুবই কঠিন। আমি যেটা প্রথমেই বললাম যে, এখন যারা মিডল অর্ডারের শেষ দিকে ব্যাটিং করছে, জাকের ব্যাটিং করছে, আরও অনেকেই করছে। এটা সহজ নয়। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে আপনি গিয়েই প্রথম বলে ছয় মারা বা চার মারা মোটেও অতটা সহজ নয়।’

জাতীয় দলের সাবেক এ অধিনায়ক আরও বলেছেন, ‘আমরা তো দানবীয় বড় শট খেলা খেলোয়াড় নই। উইকেটে থিতু হতে আমাদের কিছুটা সময়ের প্রয়োজন হয়। এরপর হয়তো আমরা যদি সঠিক বোলার বা পরিস্থিতি পাই... তবুও চিন্তা করার বিষয় থাকে। তো এই বিষয়গুলো অনেক গুরুত্ব বহন করে।’

তবে গতকাল দলকে জেতাতে পেরেছেন, সেটা নিয়ে সন্তুষ্টি ঝরেছে মাহমুদউল্লাহর কণ্ঠে, ‘দল যখন জেতে, অবশ্যই সেটাতে ছোট–বড় ভূমিকা যদি রাখতে পারি, ওটাই সবচেয়ে বড় কথা। যেহেতু গত পরশুর ম্যাচে আমরা হেরেছি, আজকের (গতকাল) ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য মোমেন্টামে ফিরতে।’

বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগে কি না অনুশীলনে দেখা গেল, ইয়ামালের বাঁ উরুতে ব্যান্ডেজ। এতে বার্সায় খেলা রাইট উইঙ্গারকে নিয়ে তৈরি হয় শঙ্কা। ফাইনালে খেলতে পারবেন কি না, এমন প্রশ্নও...
তবে স্পেনের মিডফিল্ডার রদ্রির মতে, ফাইনালে স্পেনের কাছে পেরে উঠবে না আলবিসেলেস্তেরা। শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসও ফুটে উঠল স্পেন মিডফিল্ডারের কথায়। রদ্রির চাওয়া, তাঁর সতীর্থরা ফাইনালে যেন...
রোববার (১৯ জুলাই) আমেরিকার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসছে ফুটবলের বিশ্বমঞ্চের শ্রেষ্ঠত্বের লড়াই। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপ সেরা লুইস দে লা...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর