নাসিরকে ওভার দেওয়া নিয়ে মিঠুন, ‘আমার জীবনের অন্যতম বড় ভুল’

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম

গতকাল সিলেট টাইটান্সের বিপক্ষে ১৮তম ওভার পর্যন্ত ভালোভাবেই ম্যাচে ছিল ঢাকা ক্যাপিটালস। ১৮ ওভার শেষে সিলেট টাইটান্সের স্কোর ছিল ১৩৫ রান। তখনো তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও জিয়াউর রহমানের আরও এক ওভার করে মোট ৩ ওভার বাকি ছিল। কিন্তু সেই মুহূর্তে সবাইকে চমকে দিয়ে ১৯তম ওভারে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন বল তুলে দেন ৩ ওভারে ১ মেডেন দিয়ে ৭ রানে ১ উইকেট নেওয়া নাসির হোসেনের হাতে। 

১৯তম ওভারে সিলেটের হয়ে ক্রিজে থাকা ইংলিশ অলরাউন্ডার মঈন আলী নাসিরের ওভারে তিন ছয় ও দুই চারে নেন ২৮ রান। শেষ পর্যন্ত ১৮ ওভারে ১৩৫ রান করা সিলেট ১৮০ রানের সংগ্রহ পায়। 

লক্ষ্য তাড়ায় নেমে ২০ রানে হারে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শেষে হারের পর অধিনায়ক মোহাম্মদ মিঠুন আফসোস নিয়ে বললেন, নাসিরকে সেই ওভারে বল তুলে দেওয়াটাই ছিল তার সবচেয়ে বড় ভুল।

মিঠুন কোনো রাখঢাক না রেখেই অনুতপ্ত হয়ে বললেন, ‘এটা (নাসিরকে ১৯তম ওভারে আনা) আমার জীবনের অন্যতম বড় ভুল। এর আগে নাসির ৩ ওভারে ৭ রান দিয়েছে। মঈন ভাই উইকেটে আসে, আমি ভেবেছিলাম বল গ্রিপ করবে বা আমি ভেবেছিলাম নাসির মঈন ভাইকে আটকাতে পারবে। সফল হলে তো ভালো হত। একইসাথে ওই সময় নাসিরকে বলে আনাটা ঠিক হয়নি। এটা আমার ভুল হয়েছে। যেহেতু আমার হাতে অপশন ছিল অন্য অপশন কাজে লাগাতে পারতাম।’

ম্যাচ শেষে ১৮১ রানের লক্ষ্য তাড়া করার মত ছিল কিনা এমন প্রশ্নের জবাবে মিঠুন বলেন, ‘আসলে যেভাবে শুরু হয়েছিল ১৮০ রান তাড়া করার মত অবস্থা ছিল। মাঝের ওভারে তারা অনেক ভালো বল করেছে। তারা উইকেটকে ভালোভাবে কাজে লাগিয়েছে প্ল্যান অনুযায়ী। আমরা মিডল ওভারে শিশির পড়লে যেভাবে বল ব্যাটে আসে, আজকে ১৫তম ওভারে মঈন আলী আসার পর বড় বড় টার্ন করছিল। রানটা একটু বেশি হয়ে গেছে, এই রান ১৮০ হওয়া উচিত ছিল না। অনেক হতাশাজনক।’ 

লক্ষ্য তাড়ায় নেমে রহমানুল্লাহ গুরবাজ ফিফটির দেখা পেলেও বাকি ব্যাটসম্যান তেমন কিছুই করতে পারেনি। ২০ রানে ম্যাচ হারা ঢাকার পারফরম্যান্স নিয়ে অধিনায়ক মিঠুন বলেছেন, ‘একটা ম্যাচ বাদে বাকি সব ম্যাচই ফাইট করেছি। শেষে স্লগ ওভারে ছোট ছোট ভুল হয়ে যাচ্ছে। যেটা ১৪০ রানে আটকানোর কথা সেখানে ১৬০ রানে নিয়ে যাচ্ছি। ডেথ ওভার নিয়ে আমরা বোলারদের সাথে কথা বলছি। বোলারদেরকে সেখানে ক্লিয়ার মাইন্ড থাকতে, এক্সিকিউশন করাটা অনেক জরুরি। ছোট ছোট অনেক ভুল আমরা করছি যা না হলে আরও ভালো জায়গায় থাকতাম।’ 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর