বিসিবির কারণে বিপিএল ছেড়ে চলে যেতে চেয়েছিলেন বিদেশি তারকা

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটের(আকসু) বিরুদ্ধে কদিন আগেই গুরুতর অভিযোগ তুলেছিল ঢাকা ক্যাপিটালস। সংবাদ সম্মেলন করে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছিল, আকসু নিয়মনীতি না মেনেই কাজ করছে। যদিও পরবর্তীতে বিসিবি বিবৃতিতে জানায়, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে কয়েকজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলা হয়েছে।

এমন আলোচনার মাঝে গতকাল নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে হারের পর ভিন্ন এক তথ্য দিয়েছেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। দলটির বিদেশি ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটের(আকসু) কারণে বিপিএল ছেড়ে চলে যেতে চেয়েছিলেন।

মূলত ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ গত শুক্রবার অভিযোগ তুলে দাবি করেন, আকুর সদস্যরা ঢাকার ম্যানেজারের অনুমতি না নিয়ে রহমানউল্লাহ গুরবাজের রুমে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। সেই ঘটনার জেরেই চলে যেতে চেয়েছিলেন গুরবাজ।

গতকাল এ নিয়ে সংবাদ সম্মেলনে মিঠুনের কাছে জানতে চাওয়া হয়েছিল, গুরবাজ চলে যেতে চেয়েছিলেন কিনা জবাবে তিনি বলেন, ‘এ ধরনের একটা আলোচনা হয়েছিল। ওদের বোর্ডেরও সিগন্যাল ছিল, গাইডলাইন ছিল। ওটা ফলো করছিল। পরে সমাধান হয়েছে।’

এই ঘটনার প্রভাব ম্যাচেও পড়েছে বলে জানান মিঠুন, ‘আমি শুধু এতটুকু বলতে পারি ও ডিস্টার্বড। সারা বিশ্বে খেলে বেড়ায়, আইপিএল খেলে। ওর তো অনেক নামডাক আছে। এটাকে ও খুব সিরিয়াসলি নিয়েছে, খুব ডিস্টার্বড হয়ে আছে। ওর ডিস্টার্বের কারণে তো দলেও প্রভাব পড়ছে। ও মানসিকভাবে ভালো না থাকলে ঢাকা টিম ভুগবে। আমরা ওকে বোঝাতে পারি, মানসিক সাপোর্ট দিতে পারি। তবে ও কীভাবে নেবে, নেগেটিভ থেকে পজিটিভে ফিরবে, এটা ওর ব্যক্তিগত বিষয়।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর