সরকার থেকে আমরা টাকা পাই না, আমরা সরকারকে টাকা দিই: মিরাজ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম

বিতর্কিত বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যের প্রভাবে আজ মাঠে গড়ায়নি বিপিএলের দুই ম্যাচ। ক্রিকেটাররা গতকাল আল্টিমেটাম দিয়েছিল বোর্ডের এই পরিচালক পদত্যাগ না করলে মাঠে ফিরবেন না তারা। অবশেষে আজ তা-ই হলো, মাঠে ক্রিকেট হয়নি। বিপিএলের ম্যাচ বয়কট করা ক্রিকেটাররা নিজেদের অবস্থান জানিয়ে আজ সংবাদ সম্মেলন করেছেন। 

যেখানে ক্রিকেটারদের নিয়ে অনেক ধরনের দাবির ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ দুপুরে বিতর্কিত মন্তব্য করা বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের ব্যাপারে নিজেদের অবস্থান জানিয়ে করা সংবাদ সম্মেলনে মিরাজ জানান, ক্রিকেটাররা যে উপার্জন করেন, তা থেকে সরকারকে কর দেওয়া হয়, সরকার ক্রিকেটারদের টাকা(বেতন) দেয় না।

অনেককে ক্রিকেটারদের আয়ের ব্যাপারে ভুল বুঝানো হয় দাবি করে মিরাজ বলেন, ‘প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আমরা যে আর্ন(আয়) করি, আমরা কিন্তু সবচেয়ে আমরা মনে হয় বেশি ট্যাক্স দেই। আমরা ২৫ থেকে ৩০ শতাংশ ট্যাক্স(কর) দেই। দ্যাট মিন্স (এর মানে) আমরা কিন্তু সরকারকে টাকা দেই এবং অনেকের ধারণা আছে যে সরকার থেকে মনে হয় আমাদেরকে টাকা দেয়। সরকার থেকে আমরা টাকা পাই না। আমরা মাঠে ক্রিকেট খেলে সম্পূর্ণটা আমাদের ওইভাবে টাকাটা পাওয়া হয়। এই জিনিসটা হয়তো ক্লিয়ার (পরিষ্কার) করা হয় না। আমাদেরকে অনেক ধরনের ভুল বোঝানো হয়। সো (তাই) এই জিনিসটা সবার জানা উচিত।’  

অনেক সমর্থকরা প্রায়ই মন্তব্য করে থাকে ক্রিকেটারদের বেতন তাদের টাকাই হয়ে থাকে। এমন ধারণা যে ভুল তা জানিয়ে মিরাজ বলেন, ‘আমি দেখেছি অনেক দর্শকের সাথে কথা হয়েছে অনেক সময়। আমরা খারাপ খেললে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না আমাদের টাকাই তো আপনারা চলেন। আমরা টাকা দেই বলেই তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এরকম না। আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে।’ 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমানে যে আর্থিক অবস্থান তার জন্য দেশের হয়ে খেলা সব ক্রিকেটারের অবদান আছে, তা মনে করিয়ে দিয়ে মিরাজ বলেন, ‘আজকে যে ক্রিকেট বোর্ডের টাকাগুলো আছে আমার কাছে মনে হয় এখন পর্যন্ত যারা রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের একটা জার্সি পড়ে খেলেছে তাদেরও এখানে সেটার একটা অংশ আছে। আমার কাছে এটা মনে হয় কারণ প্রত্যেকটা মানুষের কষ্টের বিনিময়ে কিন্তু আজকের যে ক্রিকেট বোর্ডের টাকা আছে প্রত্যেকটা মানুষের হক আছে এবং মাঠে খেলা হচ্ছে বলেই কিন্তু আজকে আমাদের একটা ভালো জায়গায় ক্রিকেট বোর্ড আছি। মাঠে যদি খেলাই না হয় তাহলে কিন্তু স্পন্সরও আসবে না।’ 

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ওয়ার্কিং কমিটির প্রস্তাব অনুযায়ী বিসিবির ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্রিকেটারদের সংশোধিত ম্যাচ ফি-র অনুমোদন দিয়েছে বোর্ড। নতুন কাঠামো অনুসারে, এখন থেকে চারদিনের ম্যাচে...
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। ক্রীড়া পরিষদের গঠিত কমিটির প্রতিবেদনে সরাসরি দায়ী করা হয়েছে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
বাংলাদেশের ক্রিকেটে কদিন ধরেই আলোচনার কেন্দ্রে বিপিএল। বিসিবি সভাপতি তামিম ইকবাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এ বছর হচ্ছে না দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি। বিসিবি সভাপতির বিপিএল না করার ঘোষণার পর...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর