এক বিশ্বকাপ নিয়ে তোলপাড়ের মধ্যে আজ আরেক বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ প্রসঙ্গে বিসিবির আবেদনের প্রেক্ষিতে ভার্চুয়াল মিটিংও করেছে আইসিসি। তাতে বিষয়টি সুরাহা না হওয়ায় আজ ঢাকায় আসার কথা আইসিসির প্রতিনিধি দলের।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এমন অচলাবস্থার মধ্যে আজ শনিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বুলাওয়েতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা দেড়টায়।

ক্রিকেটে ভারতের সঙ্গে বাংলাদেশের বৈরিতা সময়ের সঙ্গে ক্রমশ বেড়েছে। সম্প্রতি মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া ইস্যুকে কেন্দ্র করে সেই বৈরিতা চরম পর্যায়ে রূপ নিয়েছে। বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করেছে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আর নিরাপত্তা ইস্যু দেখিয়ে বাংলাদেশ দল ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ভার্চুয়াল বৈঠকে আইসিসি চেষ্টা চালালেও এখনও নিজেদের অবস্থানে অনড় দেশের ক্রিকেট বোর্ড।

মাঠের বাইরের এমন বৈরিতা থাকলেও মূল জাতীয় দলের লড়াইটা অনেকটাই একপেশে। যেখানে ভারতের পক্ষে পাল্লাটা হেলে। তবে যুবাদের টুর্নামেন্টে ভারতের সঙ্গে ঠিকই পাল্লা দিয়েছে বাংলাদেশ। এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে একবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ২০২০ সালের ওই টুর্নামেন্টে ভারতকে হারিয়েই শিরোপা জেতেন বাংলাদেশের যুবারা।

আবার ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালেও ভারতকে হারিয়েছে বাংলাদেশ। সেবার বাংলাদেশকে শিরোপা জেতাতে নেতৃত্ব দিয়েছেন আজিজুল হাকিম। এবারও আজিজুল হাকিমের নেতৃত্বেই যুবাদের বিশ্বকাপ খেলতে জিম্বাবুয়ে গেছে বাংলাদেশ।

এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে ভারত ছাড়াও বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে আজকের ম্যাচ দিয়েই টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করছে বাংলাদেশ। অন্যদিকে ভারত এরই মধ্যে একটা ম্যাচ খেলেছে। ওই ম্যাচে বৃষ্টি আইনে যুক্তরাষ্ট্রকে ৬ উইকেটে হারিয়েছে ভারত।

অন্যদিকে ভারতকে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলের ম্যানেজার ও নির্বাচক এহসানুল হক সিজান। গতকাল এক ভিডিও বার্তায় সিজান বলেছেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে ক্রিকেটাররা যদি শতভাগ এফোর্ট দেয়... ২০২৪ সালের এশিয়া কাপেও ভারতকে হারিয়েছি। ওই ক্রিকেটাররাই এই বিশ্বকাপের দলে খেলছে। তাই আমি খুবই আশাবাদী কালকের ম্যাচ জেতার জন্য।’

অন্যদিকে বাংলাদেশ দলের কোচ নাভিদ নেওয়াজ বলেছেন, ‘যেদিন যে দল ভালো খেলবে, তারই জেতার সম্ভাবনা বেশি- কারণ এখানে দুইটি ভালো দল প্রতিদ্বন্দ্বিতা করছে। ভারত একটি ভালো দল, আমাদেরও একটি ভালো দল আছে। তাই দেখা যাক। আমরা প্রক্রিয়ার ওপরই মনোযোগ রাখার চেষ্টা করছি।’

নেওয়াজ আরও বলেন, ‘যদি আমাদের খেলোয়াড়রা পরিকল্পনায় অটল থাকতে পারে, বাস্তবায়ন করতে পারে, তাহলে জেতার সুযোগ থাকবে। বলা কঠিন, তবে আমরা পরিকল্পনায় লেগে থাকতে চাই এবং দেখব মাঠে ছেলেরা কীভাবে খেলাটা তুলে ধরে। শেষ পর্যন্ত যে দল ভালো খেলবে, তারাই জিতবে।’

ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ছেলে ও মেয়েদের সব বিভাগের আসন্ন ম্যাচগুলোতে প্রথমার্ধের ১০ মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ থাকবে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল...
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর