বিপিএল

ঢাকার বিদায়, প্লে অফে রংপুর

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:১১ পিএম

বিপিএলে আজকের ম্যাচটি ঢাকা ক্যাপিটালসের জন্য ছিল অলিখিত কোয়ার্টার ফাইনাল। রংপুর রাইডার্সকে হারাতে পারলে প্লে অফের দৌড়ে টিকে থাকত মোহাম্মদ মিঠুনের দল। তবে বাঁচা-মরার ম্যাচে রংপুর রাইডার্সের কাছে পাত্তাই পায়নি ঢাকা। রংপুরের দেওয়া ১৮২ রানের লক্ষ্যে নেমে ১৭০ রানে থেমেছে ঢাকা। ১১ রানের জয়ে প্লে অফে জায়গা নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। 

লিটন দাসদের জয়ে নোয়াখালী এক্সপ্রেসের পর দ্বিতীয় দল হিসেবে প্লে অফের দৌড় থেকে বিদায় নিল ঢাকা। ১৮১ রানের লক্ষ্যে নেমে ভালো সূচনা পেয়েছিল ঢাকা। ওপেনার উসমান খান কাইল মায়ার্সের প্রথম ওভারেই ১৭ রান এনে ঝোড়ো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। 

তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই আরেক ওপেনার আব্দুল্লাহ আল মামুনকে হারায় ঢাকা। ফাহিম আশরাফের বলে গোল্ডেন ডাক দিয়ে ফেরেন এই বাঁহাতি। এরপর দ্বিতীয় উইকেটে  সাইফ হাসানকে সঙ্গে নিয়ে রানের গতি এগিয়ে নেন উসমান খান। 

আগ্রাসী ব্যাটিংয়ে প্রথম ৩ ওভারে ঢাকার স্কোরবোর্ডে ৩৫ রান তোলেন এই পাকিস্তানি। তবে ইনিংসের চতুর্থ ওভারে ফাহিম আশরাফের গতির কাছে আর পেরে উঠেননি। ১৮ বলে ৩১ রান করে ক্যাচ দিয়ে ফেরেন এই ডানহাতি। দলীয় ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারায় ঢাকা। 

উসমানের বিদায়ের পর পরের ওভারের প্রথম বলেই ফেরেন সাইফ। দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ঢাকা। পাওয়ার প্লেতে ৩ উইকেট ৫৩ রান তুললেও মাঝ ওভারে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মোহাম্মদ মিঠুনের দল।

দশম ওভারের ভেতর সাব্বির রহমান(৮ রান) ও শামীম হোসেনকে(১০ রান) হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ঢাকা। দলীয় ৭৪ রানে ৫ উইকেট হারানো দলটি এক শ রান পার করার আগে আরও এক উইকেটের পতন দেখে। এবার ক্যাপিটালস অধিনায়ক মিঠুন ফেরেন ২৯ বলে ২৫ রান করে। 

১৪তম ওভারে ৯৯ রানে ৬ উইকেট হারিয়ে দ্রুত অলআউট হওয়ার শঙ্কায় ছিল ঢাকা। শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিন ঝোড়ো ইনিংসে কেবল হারের ব্যবধান কমিয়েছেন। ৩০ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫৮ রান করেন সাইফউদ্দিন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার পর্যন্ত ৭ উইকেটে ১৭০ রান সংগ্রহ করতে পারে ঢাকা ক্যাপিটালস। 

এর আগে ব্যাট করতে নেমে ডাভিড ম্যালানের ৭৮ ও তাওহীদ হৃদয়ের ৬২ রানের ইনিংসে ১৮১ রানের সংগ্রহ পায় রংপুর। এই জয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে প্লে অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্নীতি, জুয়া ও তদন্তে অসহযোগিতার অভিযোগে ক্রিকেটার অমিত মজুমদারসহ চারজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে সামিনুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ...
তবে গতকাল বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন নাসুম। সেখানে তিনি দাবি করেন, সিলেটের কাছে ৩৫ লাখ টাকা বুঝে পেলেও আরও ৩৫ লাখ টাকা পাওনা আছে তাঁর। আর পারিশ্রমিকের দাবিতে দেওয়া পোস্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের...
প্রথমবার হবে মেয়েদের বিপিএল 
মেয়েদের প্রথম বিপিএলের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছরের ১০ জুলাই থেকে মাঠে গড়াবে মেয়েদের বিপিএলের উদ্বোধনী আসর। তিন দল নিয়ে ২১ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। ঢাকাসহ তিনটি...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর