স্কটল্যান্ডের বিশ্বকাপ-ভাবনা

বাংলাদেশের কপাল পুড়লেই সুযোগ নিতে প্রস্তুত দলটা

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৯:১৯ এএম

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে নাকি খেলবে না- এ নিয়ে সংশয় এখনো কাটেনি। সংশয় কাটার পথটাও খুব একটা সহজ মনে হচ্ছে না। গতকাল ক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করেছে, ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশকে আলটিমেটাম দিয়েছে আইসিসি, আগামীকাল বুধবারের মধ্যে বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ ভারতে না খেলতে চাইলে অন্য দলকে সুযোগ দেবে আইসিসি। সেক্ষেত্রে দলটা হতে পারে স্কটল্যান্ড- এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।

যদিও বিসিবির পক্ষ থেকে ক্রিকইনফোর এমন দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন গতকাল সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, আইসিসি এমন কোনো সময়সীমা বেঁধে দেয়নি।

আইসিসি আলটিমেটাম দিক বা না দিক- বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলে, তাহলে বর্তমান টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং বিবেচনায় বিশ্বকাপে সুযোগ পাওয়ার স্কটল্যান্ড। তা টি-টোয়েন্টি বিশ্বকাপের দরজা খোলা নিয়ে স্কটিশরা কী ভাবছেন?

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এখনো স্কটল্যান্ডের সঙ্গে কোনো আলোচনা করেনি আইসিসি। তবে সুযোগ পেলে বিশ্বকাপে খেলতে প্রস্তুত স্কটিশ ক্রিকেটাররা।

এর আগে ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে রাজনৈতিক কারণে জিম্বাবুয়ে সরে দাঁড়ালে বিশ্বকাপে সুযোগ পেয়েছিল স্কটিশরা। এবারও তেমন সম্ভাবনা জেগেছে। বাংলাদেশে বিশ্বকাপ না খেললে র‍্যাঙ্কিং বিবেচনায় সুযোগ পাবে স্কটল্যান্ড। কিন্তু সেই সুযোগ নিতে স্কটিশরা আগ্রহী কিনা, সেটা জানতে আইসিসি এখনো দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেনি।

আইসিসি যদি স্কটল্যান্ডকে সুযোগ দেয়, তবে সেটা নিতে প্রস্তুত স্কটিশ ক্রিকেটাররা। কিন্তু বিসিবি যেহেতু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি সম্মান দেখিয়ে আগ বাড়িয়ে স্কটিশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও আইসিসির সঙ্গে এ বিষয়ে নিজে থেকে যোগাযোগ করেনি। আপাতত যোগাযোগ করার পরিকল্পনাও করেননি তারা- এমনটাই জানিয়েছে বিবিসি।

তা হঠাৎ কেন ফিফা সভাপতি ঢাকায় এলেন? ইনফান্তিনোর এই ঢাকায় আগমন কোনো আনুষ্ঠানিক সফর নয়। মূলত মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার সরাসরি ফ্লাইট নেই। সে কারণে ঢাকায় ট্রানজিট নিয়েছেন তিনি। ফিফা...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর