ক্রিকবাজের প্রতিবেদন 

বাংলাদেশ বাদ, বিশ্বকাপে স্কটল্যান্ড

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম

বাংলাদেশ ভারতে না যাওয়ার নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর থেকেই গুঞ্জন ছিল বিশ্বকাপে জায়গা পেতে যাচ্ছে স্কটল্যান্ড। অবশেষে হলো তা-ই। আসন্ন ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বদলে খেলবে স্কটল্যান্ড। 

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে জায়গা নিশ্চিত করেছে স্কটল্যান্ড। ফলে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের বদলে সি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইতালি ও নেপালের সঙ্গী হচ্ছে স্কটল্যান্ড। 

ভারতে খেলতে অনিচ্ছা প্রকাশ করা বাংলাদেশকে অবস্থান পুনর্বিবেচনার জন্য সময় দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। তবে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত এই পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করা হয়।

ক্রিকবাজ তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, এ বিষয়ে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্ল্যাডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুবাই ও এডিনবার্গের মধ্যে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন হয়েছে। 

সূচি অনুযায়ী, বাংলাদেশের ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে নামার কথা ছিল। এখন ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বদলে স্কটল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্কটিশরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে দলটি।

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
আবুধাবি টেস্টে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার হাসান মাহমুদের। বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানরা অলআউট ২৪০ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫ রান।
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর