স্পনসর নেই, জার্সিরও খোঁজ নেই... এ অবস্থায়ই তারা যাচ্ছে বিশ্বকাপে

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:৪৫ পিএম

বিশ্বকাপে শেষ মুহূর্তে জায়গা পেয়েছে স্কটল্যান্ড। বাংলাদেশের বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়া স্কটিশরা অবশ্য স্বস্তিতে নেই। বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দল। টুর্নামেন্ট শুরুর আগে স্পনসর নিশ্চিত করা এবং নতুন জার্সি সংগ্রহ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাদের। 

স্কটিশদের এমন চ্যালেঞ্জের কথা নিশ্চিত করেছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড। আইসিসির সিদ্ধান্তে আচমকা বাংলাদেশের বদলে বিশ্বকাপে সুযোগ পেলেও স্কটল্যান্ডকে পুরোনো জার্সি পড়েই খেলতে হতে পারে। 

আগামী ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে স্কটল্যান্ড। হঠাৎ বিশ্বকাপে সুযোগ পাওয়ায় প্রস্তুতির জন্য সময় খুবই সীমিত জানিয়ে  নিজেদের একাধিক চ্যালেঞ্জের কথা স্বীকার করেছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড।।

বিবিসি স্টাম্পডকে তিনি বলেন, ‘আমরা যদি নতুন কিট পাই, সেটা বোনাস। না হলে আমাদের নিয়মিত ক্রিকেট স্কটল্যান্ডের কিটেই খেলতে দেখা যেতে পারে। আমাদের হাতে মাত্র সাত দিন সময় একটি স্পনসর নিশ্চিত করার জন্য।’

স্কটল্যান্ড তাদের নতুন স্পনসর যুক্ত করার ব্যাপারে আশাবাদী হলেও সময়ের স্বল্পতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে ভিসা প্রক্রিয়া, ভ্রমণ পরিকল্পনা ও অনুশীলনের প্রস্তুতি নিয়েও ভাবতে হচ্ছে। 

যদিও বিশ্বকাপ সুযোগ পাওয়ায় আনন্দিত স্কটিশরা। এই ব্যাপারে বিসিবি স্টাম্পডকে লিন্ডব্লেড বলেন, ‘আমরা আমন্ত্রণ পেয়ে দারুণ খুশি, তবে পরিস্থিতিটা নিঃসন্দেহে খুবই চ্যালেঞ্জিং। এই মুহূর্তে আমরা আত্মবিশ্বাসী যে সবাইকে সেখানে(ভারত) পৌঁছে দিতে পারব।’

বিশ্বকাপের জন্য স্কটল্যান্ড কার্যত বাংলাদেশের সূচিই অনুসরণ করবে। দলটি শুরুতে বেঙ্গালুরুতে অবস্থান করবে এবং টুর্নামেন্ট শুরুর আগে আগামী ২ ও ৪ ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান ও নামিবিয়ার বিপক্ষে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড। 

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
আবুধাবি টেস্টে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার হাসান মাহমুদের। বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানরা অলআউট ২৪০ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫ রান।
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর