স্কটল্যান্ডকে উড়িয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের জায়গা আগের ম্যাচেই নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। আজ নেপালে বিশ্বকাপের বাছাই পর্বে সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে ৯০ রানে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এটি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের টানা ষষ্ঠ জয়। 

নেপালের ত্রিভুবন স্টেডিয়ামে আগে ব্যাট করে টি–টোয়েন্টিতে যৌথভাবে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের রেকর্ড সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০১ রানে থেমে যায় স্কটল্যান্ড। বিশাল ব্যবধানে পাওয়া এই জয়ের আগেই চলতি বছরের জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। 

১৯২ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম বলেই ওপেনার ডার্সি কার্টারের উইকেট হারায় স্কটল্যান্ড। মারুফা আক্তারের প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। শুরুর ধাক্কা সামলাতে ব্যর্থ স্কটল্যান্ড পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে বসে। দলীয় ৩১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে স্কটিশরা। 

প্রথম ৪ উইকেটের ৩টিই নেন পেসার মারুফা আক্তার। মাঝ ওভারে আর প্রতিরোধ গড়তে পারেনি স্কটল্যান্ড। স্বর্ণা আক্তার-নাহিদাদের স্পিনে আসা-যাওয়ার মিছিল শুরু হয় মাঝ ওভারে। দলীয় ৭৮ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে এক শ রানের আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে স্কটিশরা। কিন্তু শেষ দিকে পিপা স্প্রাউলের ২৭ রানের অপরাজিত ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস। 

এর আগে ব্যাট করতে নেমে আগ্রাসী ইনিংস খেলেছে বাংলাদেশের দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে ৬৭ রান তোলেন দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। ভালো সূচনা পেলেও অষ্টম ওভারের শেষ বলে এবং নবম ওভারের দ্বিতীয় বলে ফেরেন দুই ওপেনার। ২৮ বলে ৩৯ রান করেন দিলারা এবং ২২ বলে ২২ রান করেন জুয়াইরিয়া।  

এরপর ক্রিজে নেমে রান আউটের ফাঁদে পড়েন ফর্মে থাকা ব্যাটার শারমিন আক্তার। ১১তম ওভারে ১০ বলে ১৫ রান করে রান আউট হয়ে ফেরেন শারমিন। 

৮৬ রানে তৃতীয় উইকেট হারানোর পর বাংলাদেশের ইনিংসের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সুবহানা মোস্তারি। এই দুই ব্যাটার মিলে চতুর্থ উইকেটের জুটিতে ১০০ রান যোগ করেন। ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলে শেষ ওভারে আউট হন সুবহানা। অপরদিকে ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক জ্যোতি।

টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান ১৯১। এর আগে দক্ষিণ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে করা ২৫৫ রান, দলীয় সর্বোচ্চ ইনিংস। সেই ম্যাচে রেকর্ড সর্বোচ্চ ২৪৯ রানের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ২০২৪ নারী এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে দলীয় দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রান করেছিল নিগার সুলতানারা।  

 

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
আবুধাবি টেস্টে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার হাসান মাহমুদের। বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানরা অলআউট ২৪০ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫ রান।
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর