টি-টোয়েন্টি বিশ্বকাপ

গোনায় না ধরা দলগুলোই এভাবে সবার ঘাম ছুটিয়ে দেবে – কে ভেবেছিল!

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ পিএম

এখনো অঘটন হয়নি, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত এটাই যা স্বস্তি বড় দলগুলোর কয়েকটির। আর ছোট দলগুলোর হওয়ার কথা কষ্ট। এত কাছে গিয়েও তরি ডোবার অনুভূতি তো আর আনন্দের হওয়ার কথা নয়!

বিশ্বকাপে প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসের কাছে ধরাশায়ী হতে হতে কোনোরকমে বেঁচেছে পাকিস্তান, ভারতও ধুঁকেছে যুক্তরাষ্ট্রের বোলিংয়ের সামনে। এরপর আজ ইংল্যান্ড যেভাবে বেঁচে গেল, সেটা চোখ না ধাঁধিয়ে পারে না!

মুম্বাইয়ে আজ জ্যাকব বেথেল (৫৫) ও হ্যারি ব্রুকের (৫৩) ফিফটি আর শেষদিকে উইল জ্যাকসের ঝড়ে (১৮ বলে ৩৯) আগে ব্যাট করে ৭ উইকেটে ১৮৪ রান তুলেছিল ইংল্যান্ড। কিন্তু সেই রানের পেছনেই যে এভাবে ছুটবে নেপাল, তা কে ভাবতে পেরেছিল! কুশল ভুর্তেল (১৭ বলে ২৯) ও রোহিত পোড়েলের (৩৪ বলে ৩৯) এনে দেওয়া ভিতে দাঁড়িয়ে ঝড় তোলেন দীপেন্দ্র সিং আয়ার (২৯ বলে ৪৪) ও লোকেশ বাম (২০ বলে ৩৯)। এমনই যে, ১৭ থেকে ১৯ - এই তিন ওভারেই নেপাল তোলে ৪৬ রান!

এতে শেষ ওভারে ১০ রানের সমীকরণে চলে গিয়েছিল নেপাল! কিন্তু শেষ পর্যন্ত স্যাম কারেনের দারুণ বুদ্ধিদীপ্ত ওভারটা থেকে ৫ রানের বেশি তুলতে পারেনি! শেষ দুই বলে একটা ছক্কা হলেই জয় - এই সমীকরণে শেষ দুই বলে লোকেশ বাম শুধু একটা সিঙ্গেলই নিতে পেরেছেন!

চোখধাঁধানো এক জয়ের সমীকরণ জাগিয়েও শেষ পর্যন্ত ৫ রানের হার মানতে হলো নেপালকে।    

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। ক্রীড়া পরিষদের গঠিত কমিটির প্রতিবেদনে সরাসরি দায়ী করা হয়েছে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
মূলত ডার্বির একটি নাইটক্লাবে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্বাধীন ক্রিকেট সংস্থা ক্রিকেট রেগুলেটর। আর সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার্সকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর