দায়িত্ব নিয়েই সাকিব-মাশরাফিকে নিয়ে প্রশ্নের উত্তর দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কিংবদন্তি গোলকিপার ও সাবেক অধিনায়ক আমিনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী - সে খবর এতক্ষণে পুরোনো। বিকালে টেকনোক্র্যাট যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ সন্ধ্যায় নিজ বাসায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন আমিনুল হক। সেখানে ফুটবল ছাড়িয়ে ক্রিকেট নিয়েই যেন বেশি আলাপ হলো। বিসিবি নির্বাচন, বিসিবিতে সাংবাদিকদের প্রবেশে প্রতিবন্ধকতা, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যু থেকে শুরু করে জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে ক্রিকেটাঙ্গনে ফেরানো…অনেক আলাপই হলো।

সাকিব ও মাশরাফির ইস্যুতে আগেও একবার নিজের মত জানানো আমিনুল হক আজ প্রতিমন্ত্রী হওয়ার পরও একই কথাই বলেছেন। সোজাসুজি জানিয়ে দিয়েছেন, সাকিব ও মাশরাফিকে ক্রিকেটে ফিরতে দেখতে চান তাঁরা।

ক্রিকেটের বাইরে সাকিব ও মাশরাফি দুজনেরই রাজনৈতিক পরিচয় আছে – দুজনই বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচিত সংসদ সদস্য। মাশরাফি ২০১৮ ও ২০২৪ দুই নির্বাচনেই সংসদ সদস্য হয়েছেন, সাকিব ২০২৪ নির্বাচনে। জুলাই গণঅভ্যুত্থানের পর দুজনের নামেই অনেক মামলা হয়েছে, যার মধ্যে হত্যা মামলাও আছে। সাকিব এরপর আর দেশে ফেরেননি, মাশরাফি গত দেড় বছরে প্রকাশ্যে আসেননি।

ত্রয়োদশ জাতীয় সংসদে টেকনোক্র্যাট যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: ফেসবুক

দুজনকে ক্রিকেটে ফেরানোর প্রশ্নে আজ সাংবাদিকদের আমিনুল হক বলেন, ‘যেহেতু তাঁদের বিরুদ্ধে মামলা আছে, সেটাকে দ্রুত সমাধানের মাধ্যমে আমিও চাই সাকিব–মাশরাফিরা যেন আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে। আমরা এই জায়গাটাকে অত্যন্ত নমনীয় ও সহনশীলভাবে প্রাধান্য দিতে চাই।’

মাশরাফি ২০২০ সালের পর থেকেই জাতীয় দলের বাইরে, সাকিব গণঅভ্যুত্থানের পরও জাতীয় দলে খেললেও মামলার কারণে দেশের মাটিতে খেলে অবসরের স্বপ্ন অপূর্ণ থেকে গেছে তাঁর। দিন দুয়েক আগে ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি সান প্রতিবেদনে লিখেছে, বিসিবি তাঁকে দেশে ও জাতীয় দলে ফেরালে সাকিব ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলেই অবসরের পরিকল্পনা করছেন।

তবে সাকিবকে জাতীয় দলে - তার আগে দেশে - ফেরাতে হলে আগে মামলাবিষয়ক জটিলতা দূর করার প্রয়োজন পড়বে। এ নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বললেন, ‘আমরা চাই, যে মামলাগুলো হয়েছে, সেগুলো রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সে যেন বাংলাদেশে দ্রুত ফিরে আসতে পারে।’

সর্বশেষ বিসিবি নির্বাচন নিয়েও নিজের মনোভাব ব্যক্ত করেছেন আমিনুল হক, বলেছেন, ‘ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি আগেও বলেছি, এখনো বলছি, অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে। কিন্তু যেহেতু এখন একটি দায়িত্বশীল জায়গায় আছি, আমি তাঁদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে ঠিক করব, কীভাবে আমরা ভালো একটি পর্যায়ে যেতে পারি।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর