দ্য হানড্রেডের নিলামে ভিত্তিমূল্য

মোস্তাফিজ ১ কোটি ৬৪ লাখ, রিশাদ ১ কোটি ২৩ লাখ, শান্ত-লিটনরা কে কত?

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৩ পিএম

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট দ্য হানড্রেডের ষষ্ঠ মৌসুম শুরু হবে আগামী ২১ জুলাই থেকে। তার আগে ১১ ও ১২ মার্চ লন্ডনে হবে এবারের সংস্করণের নিলাম। সেখানে স্কোয়াড গঠনে লড়বে প্রতিযোগিতায় অংশ নেওয়া আট ফ্র্যাঞ্চাইজি।

১০০ বলের এ টুর্নামেন্টে দল পেতে এবার নাম নিবন্ধন করেছেন বিশ্বের ১৮ দেশের ৭১০ জন ক্রিকেটার। সে তালিকায় আছে বাংলাদেশের নামও। মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনসহ নিলামে দল পেতে নাম দিয়েছেন ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার।

ইংল্যান্ডের এই ঘরোয়া টুর্নামেন্টে এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে খেলতে দেখা যায়নি। এবার সর্বোচ্চ ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ডের (১ কোটি ৬৪ লাখ টাকা) ঘরে নাম দিয়েছেন মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ হাজার পাউন্ডের (১ কোটি ২৩ লাখ টাকা) ঘরে আছেন রিশাদ। বাকি ২১ জনই আছেন ৩১ হাজার পাউন্ড (৫১ লাখ টাকা) ভিত্তিমূল্যের ঘরে।

তালিকায় থাকা সেই ২১ ক্রিকেটার হলেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মন্ডল, মোহাম্মদ নাঈম, সাব্বির রহমান, নাহিদ রানা ও সৌম্য সরকার।

ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ছেলে ও মেয়েদের সব বিভাগের আসন্ন ম্যাচগুলোতে প্রথমার্ধের ১০ মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ থাকবে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল...
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
লোডিং...

এলাকার খবর