টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ ও পাকিস্তানকে ইঙ্গিত করে আইসিসি সভাপতি যা বললেন

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৩ এএম

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জলঘোলা কম হয়নি। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় সিদ্ধান্ত নেয়। তা নিয়ে অচলাবস্থা তৈরি হলে শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরেই দাঁড়ায়।

ওদিকে বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে দাবি করে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটা না খেলার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। অনেক নাটকীয়তার পর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটা শেষ পর্যন্ত মাঠে গড়িয়েছিল।

অনিশ্চয়তা, অচলাবস্থা কাটিয়ে বিশ্বকাপ শেষ পর্যন্ত আয়োজিত হয়েছে, আর তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বিশ্বকাপ শেষের সপ্তাহখানেক পর টুর্নামেন্ট আয়োজনের চ্যালেঞ্জ ও সফলতা নিয়ে কথা বলেছেন জয় শাহ। বাংলাদেশ ও পাকিস্তানকে ইঙ্গিত করে আইসিসি চেয়ারম্যান জানিয়েছেন, কোনো নির্দিষ্ট দলই আইসিসির চেয়ে বড় নয়।

গতকাল শনিবার মুম্বাইয়ে ‘ইন্ডিয়া বিজনেস লিডার অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ক্রিকেটে বিশেষ অবদানের জন্য জয় শাহকে ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু স্পোর্টস’ পুরস্কারে ভূষিত করা হয়। সেই অনুষ্ঠানে জয় শাহ বলেছেন, ‘এবারের বিশ্বকাপটি আইসিসির জন্য গুরুত্বপূর্ণ ছিল। কারণ টুর্নামেন্ট শুরুর আগে অনেক মানুষ আলোচনা করছিলেন এই এই দল খেলবে কি না, টুর্নামেন্টটি কীভাবে আয়োজিত হবে।’

এরপর জয় শাহ যোগ করেন, ‘আইসিসির চেয়ারম্যান হিসেবে আমি বলতে পারি, কোনো দলই সংস্থার চেয়ে বড় নয় এবং একটি দল দিয়ে কোনো সংস্থা তৈরি হয় না। একটি সংস্থা সব দলের সমন্বয়েই গড়ে ওঠে।’

কোনো দলের নাম সরাসরি উল্লেখ না করলেও ইঙ্গিতটা যে বাংলাদেশ ও পাকিস্তানের দিকেই ছিল, এটা কারও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।

চ্যালেঞ্জের গল্প জানানোর পর সাফল্যের কথাও তুলে ধরেন জয় শাহ। আইসিসি চেয়ারম্যান জানিয়েছেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভিউয়ারশিপেও রেকর্ড গড়েছে। এ প্রসঙ্গে জয় শাহ বলেছেন, ‘বিশ্বকাপটি দর্শক সংখ্যার সব রেকর্ড ভেঙে দিয়েছে। ইতিহাসে প্রথমবার একসঙ্গে ৭২ লাখ দর্শক খেলা দেখেছেন। মোট দর্শক সংখ্যার ক্ষেত্রেও সব রেকর্ড ভেঙে গেছে।’

তা হঠাৎ কেন ফিফা সভাপতি ঢাকায় এলেন? ইনফান্তিনোর এই ঢাকায় আগমন কোনো আনুষ্ঠানিক সফর নয়। মূলত মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার সরাসরি ফ্লাইট নেই। সে কারণে ঢাকায় ট্রানজিট নিয়েছেন তিনি। ফিফা...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর