অধিনায়ক হিসেবে লিটন ও মিরাজের মেয়াদ বাড়ল

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পিএম

অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাসের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বোর্ডের সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত ওয়ানডে অধিনায়ক হিসেবে থাকছেন মিরাজ। আর টি-টোয়েন্টি অধিনায়ক লিটনের মেয়াদ বেড়েছে ২০২৮ সাল পর্যন্ত।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে লিটনের মেয়াদ ছিল। অবশ্য এই বিশ্বকাপে খেলেনি টাইগাররা। এখন পরবর্তী বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলের হাল থাকবে মেহেদী হাসান মিরাজের হাতে।

এ ছাড়া ওয়ানডে দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক সাইফ হাসানও একই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
লোডিং...

এলাকার খবর