লিজেন্ডস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, সুযোগ পেতে পারেন সাকিব-মাশরাফি! 

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১০:২৪ পিএম

এর আগেও দুবার মাঠে গড়িয়েছে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডাব্লিউসিএল)। অবসরপ্রাপ্ত তারকা ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হয়ে থাকে। টুর্নামেন্টের আগের দুই আসরে দেখা যায়নি বাংলাদেশ দলকে। তবে টুর্নামেন্টের তৃতীয় আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। যেখানে খেলতে দেখা যেতে পারে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে।

মোহাম্মদ আশরাফুল-মাহমুদউল্লাহ রিয়াদ এই টুর্নামেন্টে বাংলাদেশের দুই আইকন ক্রিকেটার। আজ শনিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে এই টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণের খবর নিশ্চিত করা হয়েছে।

সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্টে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজাকে দেখা যেতে পারে, এমনই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ চ্যাম্পিয়নস দলের অন্যতম পৃষ্ঠপোষক শানিয়ান তানিম।

সাবেক এই দুই তারকার জন্য দরজা খোলা থাকবে বলেও জানান তিনি। এ প্রসঙ্গে বাংলাদেশ চ্যাম্পিয়নস দলের অন্যতম পৃষ্ঠপোষক শানিয়ান তানিম বলেন, ‘মাশরাফি ভাই বা সাকিবের ব্যাপারেও আপনারা জানেন যে জটিলতা আছে। সুতরাং যার কাছে সহায়তা নেওয়ার বা সহায়তা চাওয়ার সুযোগ আছে, আমরা অবশ্যই তা চাইব। কিন্তু আমরা তো আইনের ঊর্ধ্বে যেতে পারি না। তবে আবারও বলছি, আমরা ক্রিকেটের মধ্যেই থাকতে চাই। আমরা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজাকে ক্রিকেটার হিসেবে চিনি, রাজনীতিবিদ হিসেবে নয়। তাই তারা যদি খেলতে পারেন, তবে আমাদের দরজা তাদের জন্য সবসময়ই খোলা।’

২০২৪ সালে শুরু হওয়া এ টুর্নামেন্টে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর গতবার শিরোপা জেতে সাউথ আফ্রিকা। আর দুবারই ফাইনালে উঠলেও রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে। 

ভারত, সাউথ আফ্রিকা আর পাকিস্তান ছাড়াও আগের দুই আসরে অংশ নিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে নিয়ে এবার এ টুর্নামেন্ট হবে সাত দলের। আগামী ১৮ জুলাই ইংল্যান্ডের বার্মিংহামে শুরু হওয়ার কথা ডাব্লিউসিএলের তৃতীয় আসরের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর