সাইফ পারলেন, লিটন পারলেন না

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পিএম

ডিন ফক্সক্রফটের বলটা খেলার অসাধ্যই ছিল, ক্রিকেটের পরিভাষায় আনপ্লেয়েবল! লিটন দাসকে হয়তো অমন ডেলিভারি ছাড়া ফেরানো কঠিনই ছিল।

বল এতটা ঘুরবে, লিটন বুঝতে পারেননি। হাতের ইশারায় সেটাই দেখাতে চাইলেন। ফক্সক্রফটের ফ্লাইটেড ডেলিভারি অফ স্টাম্পের বাইরে পড়ে লিটনের অনুমানের চেয়েও বেশি ভেতরে ঢুকে গেল, ব্যাটকে ফাঁকি দিয়ে স্টাম্পেও আঘাত হানল। ফিফটিটা আর হলো না লিটনের। ফিরলেন ৬৮ বলে ৩ চারে ৪৬ রান করে।

২৮তম ওভারের দ্বিতীয় বলে লিটনের ফেরা ছিল বাংলাদেশের জন্য অল্প কয়েক মিনিটের ব্যবধানে দ্বিতীয় ধাক্কা। এর ২৯ বল আগে যে ও’রুয়র্কের বলে মিড অনে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ হাসান। লিটন না পেলেও আউট হওয়ার আগে ফিফটিটা অবশ্য পেয়েছেন সাইফ। ৭৬ বলে ৮ চার ১ ছক্কায় ৫৭ রানে শেষ হয়েছে তাঁর দারুণ ইনিংসটি।

ওভার পাঁচেকের ব্যবধানে সাইফ আর লিটনের বিদায়ে বাংলাদেশের ইনিংস কিছুটা ধাক্কা খেল আর কী! মিরপুরে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের ২৪৭ রানের জবাবে চতুর্থ ওভারে দুই বলেই দুই উইকেট হারানো বাংলাদেশ তৃতীয় উইকেটে লিটন-সাইফের ৯৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায়। কিন্তু সাইফের পর লিটনও বিদায় নেওয়ায় এখন আবার নতুন করে শুরু করতে হয়েছে নতুন দুই ব্যাটসম্যান তাওহীদ হৃদয় আর আফিফ হোসেনকে।

লিটনের বিদায়ের পর কিছুটা ধীরেসুস্থে শুরু করা হৃদয় আর আফিফ অবশ্য আর উইকেট পড়তে না দেওয়ার প্রাথমিক কাজটা সামাল দিয়ে ফেলেছেন। আস্কিং রেইট নাগালের মধ্যে থাকায় তাঁদের কাজটা কিছুটা সহজও হয়েছে বটে।

এই প্রতিবেদন লেখার সময়ে হৃদয়ের রান হয়ে গেছে ৩৫ বলে ২৪, আফিফ ব্যাট করছেন ৪৩ বলে ২১ রানে। বাংলাদেশের রান ৪০ ওভারে ৪ উইকেটে ১৮১। আর ৬০ বলে দরকার ৬৮ রান।

 

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে...
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
লোডিং...

এলাকার খবর