অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশের প্রশংসায় ক্রিকেট বিশ্ব

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৩:৫৮ পিএম

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়— বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন মুহূর্ত খুব বেশি আসেনি। ডারউইনে নাজমুল হোসেন শান্তরা যা করেছেন বিশ্ব ক্রিকেটকে দিয়েছে নিজেদের সামর্থ্যের নতুন এক বার্তা। আর সেই ঐতিহাসিক জয়ের পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত মুখ—সবাই একবাক্যে স্বীকার করছেন, এই জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য বিশেষ কিছু।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছেও এটি এখন পর্যন্ত দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন। জয়ের পর শান্ত বলেছেন, ‘যেকোনো ফরম্যাট মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এটি এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় জয়। আমরা বিশ্বাস করি, সামনেও আমরা নতুন কিছু করে দেখাতে পারব।’

বাংলাদেশকে নিয়ে প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বিশপও। তিনি বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট ও বাংলাদেশের মানুষের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। এখন সময় এসেছে বাংলাদেশকে প্রাপ্য সম্মান ও স্বীকৃতি দেওয়ার।’ বিশেষ করে হাসান মাহমুদের প্রশংসা করে বিশপ বলেন, ‘পুরোপুরি ফিট থাকলে কয়েক বছর ধরেই দুর্দান্ত লাইন-লেন্থে বোলিং করে আসছেন এই পেসার। তাঁর বোলিং অ্যাকশন খুব কার্যকর ও ছন্দময়।’

বাংলাদেশের এই জয় নজর কেড়েছে ভারতের কংগ্রেস নেতা ও ক্রিকেট বিশ্লেষক শশী থারুরেরও। তিনি লিখেছেন,  ‘ভারতের টেস্ট দল যখন গলে বৃষ্টির সঙ্গে লড়ছে, বাংলাদেশ তখন ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে তাদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে।’  বাংলাদেশের লড়াই, মানসিক শক্তি ও হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো পারফরম্যান্সের প্রশংসা করে থারুর বলেছেন, এই সাফল্য সত্যিই প্রশংসার যোগ্য।

অন্যদিকে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস বাংলাদেশের জয়কে দেখছেন আরও বড় প্রেক্ষাপটে। দ্বি-স্তরের টেস্ট ব্যবস্থা নিয়ে আইসিসির ভাবনার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, বাংলাদেশের এই জয়ই প্রমাণ করে, কেন এমন সিদ্ধান্ত নেওয়ার আগে আইসিসির পুনর্বিবেচনা করা উচিত। কারণ সুযোগ পেলে ছোট দলগুলোও যে বড় দলকে হারাতে পারে, সেটিই দেখিয়ে দিয়েছে বাংলাদেশ।

ভারতের সাবেক ক্রিকেটার রাভিচন্দ্রন আশউইনও বাংলাদেশের প্রশংসা করেছেন। তাঁর মতে, এই জয় আবারও প্রমাণ করেছে নির্দিষ্ট টেস্ট ভেন্যুর গুরুত্ব।

ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফরও মনে করছেন, এটি বাংলাদেশের ক্রিকেটের বড় এক মুহূর্ত। তানজিদ হাসান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ এবং অধিনায়ক শান্তর পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেছেন, এটি শুধু একটি জয় নয়; বিশ্ব ক্রিকেটের মঞ্চে বাংলাদেশের উন্নতির বড় বার্তা।

আর ইংল্যান্ডের সাবেক তারকা কেভিন পিটারসেনের প্রতিক্রিয়া ছিল ছোট, কিন্তু গভীর। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ অবিশ্বাস্য।’

ডারউইনে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায়ে যেভাবে নাচিয়ে ছেড়েছে, এটিই যেন দেখিয়ে দেয় বাংলাদেশের ক্রিকেটের বদলে যাওয়ার গল্প। যে বাংলাদেশকে একসময় বড় দলের বিপক্ষে শুধু টিকে থাকার লড়াই করতে হতো, সেই দলই এখন বিশ্বের সেরা দলগুলোর একটিকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিচ্ছে। আর সে কারণেই বিশ্ব ক্রিকেটের বড় বড় নামগুলো বলছে—বাংলাদেশকে এখন নতুন চোখে দেখার সময় এসেছে।

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
রোনালদোর বোন যে জর্জ জেসুসকে বিশ্বাসঘাতক বলেছেন, এটা বোধহয় না বললেও চলে। কয়েকদিন আগে নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে বেঞ্চে রাখেন জেসুস। ম্যাচের শেষদিকে ওয়ার্ম আপ করলেও এক মিনিটও খেলা হয়নি পর্তুগিজ...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর