বাংলাদেশের কাছে হেরে দলে বড় বদল আনল অস্ট্রেলিয়া

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১০:০৫ এএম

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। ঘরের মাঠে টাইগারদের কাছে নাকানি-চুবানি খেয়ে অস্ট্রেলিয়া হেরেছে ৯ উইকেটে। সেটাও টেস্টের সাড়ে তিন দিনেই। বাংলাদেশের কাছে এমন হারের পর স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার সমালোচনা চলছে চারদিকে। দেশটির সাবেক তারকারা পারলে ধুয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়া দলকে। অনেকের কাছে, বাংলাদেশের বিপক্ষে একাদশ নির্বাচনে ভুল করেছিল অসিরা।

সেই সমালোচনা বিবেচনায় নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নামার আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে দলটি। ডারউইন টেস্টের দল থেকে বাদ পড়েছেন জেইক ওয়েদারাল্ড। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন ম্যাথিও রেনশ।

ওয়েদারাল্ডের বাদ পড়াটা অনুমিতই ছিল। ডারউইনে প্রথম ইনিংসে ২৩ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি বাঁহাতি ওপেনার। ক্যারিয়ারের ৬ টেস্ট শেষে ওয়েদারাল্ডের নামের পাশে মোটে ২২৪ রান। ব্যাটিং গড়ও হতাশাজনক- ২০.৩৬!

এক বিবৃতিতে ওয়েদারাল্ডের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাঁর পরিবর্তে ডাক পাওয়া রেনশ এর আগে ১৪টি টেস্ট খেলেছেন। তবে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালের ফেব্রুয়ারিতে।

উল্লেখ্য, আগামী শনিবার ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুদল।

 

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের অস্ট্রেলিয়া স্কোয়াড:

ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশানে, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড, জশ ইংলিস, স্কট বোল্যান্ড।

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
রোনালদোর বোন যে জর্জ জেসুসকে বিশ্বাসঘাতক বলেছেন, এটা বোধহয় না বললেও চলে। কয়েকদিন আগে নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে বেঞ্চে রাখেন জেসুস। ম্যাচের শেষদিকে ওয়ার্ম আপ করলেও এক মিনিটও খেলা হয়নি পর্তুগিজ...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর