অস্ট্রেলিয়াকে হারানোর পর আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৪:৫০ পিএম

দীর্ঘ ২৩ বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে রীতিমতো ইতিহাস লিখেছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে স্রেফ পাড়ার দল বানিয়ে টেস্টের মোটে সাড়ে ৩ দিন পার হওয়ার আগেই ৯ উইকেটের জয় তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্তরা।

ঐতিহাসিক এ জয়ের পর সর্বশেষ প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিংয়েও একাধিক বাংলাদেশি ক্রিকেটারের বড় উত্থান হয়েছে। অনুমিতভাবে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজের।

ডারউইনে প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম। ক্যারিয়ারের মোটে দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি, তাতে র‍্যাঙ্কিংয়েও সবচেয়ে বড় লাফটা দিয়েছেন ২৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। এক লাফে ৮৪ ধাপ এগিয়ে ৮৮তম স্থানে উঠে এসেছেন তানজিদ।

প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে ৮৪ রানের ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত ৯ ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন। এছাড়া মুমিনুল হক ৫ ধাপ এগিয়ে ৩১ নম্বরে, মেহেদী হাসান মিরাজ ৫ ধাপ এগিয়ে ৫৯ নম্বরে, সাদমান ইসলাম ৩ ধাপ এগিয়ে ৫৮ নম্বরে উঠে এসেছেন। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে আছেন ১৮ নম্বরে থাকা মুশফিক।

ব্যাটসম্যানদের এত এত উন্নতির মধ্যে অবনতি হয়েছে লিটন দাসের। একবার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে রানের খাতা খুলতে না পারা লিটন ৫ ধাপ নেমে বর্তমানে ২৮ নম্বরে আছেন।

লিটন বাদে বাকি ব্যাটসম্যানদের যেমন উন্নতি হয়েছে, তেমনি বোলারদের র‍্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে বাংলাদেশ। ডারউইনে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া মিরাজ ৩ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন বোলারদের র‍্যাঙ্কিংয়ে।

তবে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন হাসান মাহমুদ। দুই ইনিংসে ৯ উইকেট নেওয়া হাসান এক লাফে ২৬ ধাপ এগিয়ে ৩৮ তম স্থান উঠে এসেছেন। এছাড়া তাসকিন ১ ধাপ এগিয়ে ৪৯ নম্বরে, এবাদত ৪ ধাপ এগিয়ে ৮২ নম্বরে উঠেছেন। বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে থাকা তাইজুলের (১১তম) অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
রোনালদোর বোন যে জর্জ জেসুসকে বিশ্বাসঘাতক বলেছেন, এটা বোধহয় না বললেও চলে। কয়েকদিন আগে নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে বেঞ্চে রাখেন জেসুস। ম্যাচের শেষদিকে ওয়ার্ম আপ করলেও এক মিনিটও খেলা হয়নি পর্তুগিজ...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর