একদিন আগেই একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া, বদল আনল একটি

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০১:৪৩ পিএম

ডারউইনে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। ব্যাটে-বলে দুই বিভাগেই বাংলাদেশের চেয়ে পিছিয়ে ছিলেন অজিরা। তাতে একচ্ছত্র দাপট দেখিয়ে বাংলাদেশ ম্যাচটা জিতেছে মোটে সাড়ে তিন দিনেই।

ডারউইনের ওই কীর্তির পর আগামীকাল শনিবার সকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। বাংলাদেশের কাছে এ ম্যাচ হারলে ঘরের মাঠে ১৩৯ বছর পর প্রথমবার টেস্টে হোয়াইটওয়াশ হবে অস্ট্রেলিয়া।

হোয়াইটওয়াশ এড়ানোর সেই মিশনে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ডারউইন টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন জেইক ওয়েদারাল্ড। পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ম্যাট রেনশ। টেস্ট শুরুর একদিন আগেই একাদশ জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এর আগে ডারউইন টেস্টের ক্ষেত্রেও একই কাজ করেছিল অজিরা। সেবারও টেস্টের একদিন আগেই একাদশ জানিয়েছিল দলটির ক্রিকেট বোর্ড। ম্যাকাইয়ের ক্ষেত্রেও সেটার পুনরাবৃত্তি করল অস্ট্রেলিয়া।

অবশ্য অস্ট্রেলিয়ার একাদশে যে অন্তত এক পরিবর্তন থাকবে, সেটা নিশ্চিতই ছিল। ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের একাদশ নিয়ে সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়ে অস্ট্রেলিয়া। সেই সমালোচনার জেরে স্কোয়াডে পরিবর্তন আনে দলটি। প্রথম দুই ইনিংসেই ব্যর্থ হওয়ার ওয়েদারাল্ড বাদ পড়েন স্কোয়াড থেকে, পরিবর্তে সুযোগ মেলে রেনশ’র। বাঁহাতি ব্যাটসম্যান রেনশ যে একাদশে সুযোগ পাবেন, সেটা এরকম নিশ্চিতই ছিল।

উল্লেখ্য, বাংলাদেশ সময় আগামীকাল শনিবার সকাল ৬টায় ম্যাকাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

ম্যাকাই টেস্টের অস্ট্রেলিয়া একাদশ: ম্যাট রেনশ, ট্রাভিস হেড, মার্নাস ল্যাবুশানে, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন এবং জশ হ্যাজেলউড।

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
রোনালদোর বোন যে জর্জ জেসুসকে বিশ্বাসঘাতক বলেছেন, এটা বোধহয় না বললেও চলে। কয়েকদিন আগে নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে বেঞ্চে রাখেন জেসুস। ম্যাচের শেষদিকে ওয়ার্ম আপ করলেও এক মিনিটও খেলা হয়নি পর্তুগিজ...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর