ডারউইনের ঝাল ম্যাকাইয়ে মেটাচ্ছে অস্ট্রেলিয়া, বিপদে বাংলাদেশ

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৮:৪৫ এএম

মিচেল স্টার্কের বোলিং তোপে মাত্র ১২ রানে নেই ৫ উইকেট- ম্যাকাইয়ে বাংলাদেশের শুরুটা হয়েছিল বিভীষিকাময়। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন রানেই বাংলাদেশ গুটিয়ে যায় কিনা, সেই শঙ্কার মেঘও তখন উঁকি দিচ্ছে।

তবে সেই শঙ্কা কাটিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন (২৬) রানে পেরিয়ে ৬ উইকেটে ৩৫ রানে প্রথম সেশন শেষ করেছে টাইগাররা। তবে এখনো আরেকটা লজ্জা এড়ানো বাকি। টেস্টে এর আগে এক ইনিংসে বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহ ৪৩। তবে শুরুর সেই ধাক্কা বাংলাদেশ যেভাবে সামলে উঠেছে, তাতে এটিও পেরিয়ে যাওয়ার আশাই দেখাচ্ছে বাংলাদেশ।

ম্যাকাইতে বাংলাদেশের দুঃস্বপ্নের শুরুটা ইনিংসের প্রথম বলেই। স্টার্কের ফুল লেন্থের বল মিডউইকেটে খেলতে চেয়েছিলেন সাদমান। তবে সেটা ঠিকঠাক ব্যাটে লাগাতে পারেননি। গালিতে ধরা পড়েন ক্যামেরন গ্রিনের হাতে।

স্টার্কের পরের ওভারের প্রথম বলে স্লিপে ক্যাচ দেন তানজিদ তামিম। পরের বলেই এলবিডাব্লিউ নাজমুল হোসেন শান্ত। ৯ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের। তিন ব্যাটসম্যানের কেউই রানের খাতা খুলতে পারেননি। আর স্টার্ক তখন হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে।

মুশফিকের কল্যাণে হ্যাটট্রিকের হাত থেকে বাঁচা গেলেও স্টার্কের তোপ থেকে রক্ষা মেলেনি। ইনিংসের ৫ম ওভারে মুমিনুলের (৯) পর সপ্তম ওভারে লিটন দাসকেও (০) ড্রেসিংরুমের পথ ধরার বাঁহাতি পেসার। বাংলাদেশের স্কোরবোর্ডে তখন ১২ রানে ৫ উইকেট নেই। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড বাংলাদেশ নতুন করে লিখে কি না, সেই আলোচনাও হচ্ছিল।

তবে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের কল্যাণে সেই শঙ্কা এড়ায় বাংলাদেশ। মাঝে দলকে ২১ রানে রেখে বিদায় নিয়েছেন মুশফিক (৫)। বর্তমানে মিরাজ ১১ রানে ও হাসান ৮ রানে ব্যাটিং করছেন।

অস্ট্রেলিয়ার হয়ে ১১ রানে ৫ উইকেট নিয়েছেন স্টার্ক। আর অন্য উইকেটটি নিয়েছেন প্যাট কামিন্স। 

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর