তিন ইনিংসেই ডাক, ব্যাটিংটাই কি ভুলে গেলেন লিটন?

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১০:২৫ এএম

ডারউইনে রানের খাতা খুলতে পারেননি। এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেলেও অফস্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন ১২ বল খেলে। তবে ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে লিটনের ব্যাটিং ব্যর্থতা ঢাকা পড়েছিল।

কিন্তু ডারউইন থেকে ম্যাকাই- ভেন্যু পরিবর্তন হলেও লিটনের অবস্থার পরিবর্তন হলো না। ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দুই ইনিংসে ব্যাটিং করে দুবারই ডাক মারলেন লিটন। অস্ট্রেলিয়ায় খেলা ৩ ইনিংসেই ডাক- যেন ব্যাটিংটাই ভুলে গেছেন ডানহাতি এ উইকেটকিপার ব্যাটসম্যান!

ম্যাকাইয়ে প্রথম ইনিংসে মিচেল স্টার্কের র্দুর্দান্ত বোলিং স্পেলে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল ৬৪ রানে। ওই ইনিংসে বাংলাদেশ ১০ রানে ৪ উইকেট হারানোর পর উইকেটে গিয়েছিলেন লিটন। কিন্তু দলের বিপদে ঢাল হতে গিয়ে উল্টো দলের বিপদ বাড়িয়ে আউট হয়েছেন। ৫ বল খেলে কোনো রান করতে পারেননি। বিদায় নিয়েছেন স্টার্কের ফুল লেন্থের ডেলিভারিতে এলবিডাব্লিউ হয়ে।

ম্যাকাইয়ে আজ টেস্টের দ্বিতীয় ইনিংসেও স্টার্কের বলেই শেষ হয়েছে লিটনের ইনিংস। বাংলাদেশ যখন ইনিংস ব্যবধানের শঙ্কায়, এমন পরিস্থিতিতে অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে ক্যাচ হয়েছেন লিটন।

অস্ট্রেলিয়ায় তিন ইনিংস, তিন ইনিংসেই ডাক, তিনবারই আউট মিচেল স্টার্কের বলে। ভুলে যাওয়ার মতো একটা সিরিজ কাটালেন লিটন।

অন্যদিকে ডারউইনের ঐতিহাতিক জয়ের পর বাংলাদেশও চাইবে ম্যাকাই অধ্যায় ভুলে যেতে! প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হওয়ার পর অস্ট্রেলিয়াকে ২১০ রানে আটতে দিতে পেরেছিল বাংলাদেশ। ১৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭০ রানেই ৭ উইকেট হারিয়েছে। হাতে মোটে ৩ উইকেট। ইনিংস ব্যবধানে হার এড়াতে আরও ৭৬ রান দরকার বাংলাদেশের। 

দীর্ঘ ৯ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেই চমক দেখাল হাল সিটি। শনিবার সিজনের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ হারিয়েছে তারা। 
এ দুটি ঘটনারই তদন্ত করেছে লিগ কর্তৃপক্ষ। এরপর কাভান সুলিভানের লাক কার্ড প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আর কুইন সুলিভানকে চড় দেওয়ার ঘটনায় জরিমানা করা হয়েছে মেসিকে। শুধু আর্জেন্টাইন অধিনায়কই নন, জরিমানা...
১১ নম্বরে নামা শরীফুল চার মেরে স্কোর সমান করে সেই শঙ্কা দূর করেন। পরের ওভারে আরেক বাউন্ডারিতে রানের শঙ্কা বাড়িয়ে নেন তাইজুল ইসলাম। শেষ পর্যন্ত এ দুজনে দশম উইকেট জুটিতে যোগ করেন ২৫ রান। তাতে গুটিয়ে...
তবে সেই শঙ্কা কাটিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন (২৬) রানে পেরিয়ে ৬ উইকেটে ৩৫ রানে প্রথম সেশন শেষ করেছে টাইগাররা। তবে এখনো আরেকটা লজ্জা এড়ানো বাকি। টেস্টে এর আগে এক ইনিংসে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে গত ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। আজ রোববার সকালে সচিবালয়ে এ মন্তব্য করেন তিনি।
ভারতকে বাদ দিয়ে গঙ্গা ব্যারাজ হলে সফলতার চেয়ে জটিলতার শঙ্কা বেশি নদী গবেষকদের। নদী অববাহিকায় ভারত, চীন ও নেপালকে নিয়ে যৌথ পানি ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছেন তারা। গতকাল শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ...
ভারত থেকে আনা আধুনিক ২০টি ব্রডগেজ বগি এ মাসেই যুক্ত হচ্ছে যাত্রীবাহী রেলের বহরে। এসব কোচ পাবনা ও খুলনা রুটের ট্রেনে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিব রশিদ। তবে দেশে যাত্রী সেবা...
বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সেই জল্পনা সরাসরি উড়িয়ে দিয়েছেন তাঁর স্বামী সাইফ আলি খানের বোন সাবা আলি খান। একই সঙ্গে কারিনার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর