শহীদ আবু সাঈদ স্ট্যান্ড কি অপসারণ করা হয়েছে? বিসিবি কী বলছে

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৩:১৫ পিএম

ছাত্র-জনতার গণ-আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন স্টেডিয়াম ও অবকাঠামোর নাম পরিবর্তন হয়েছিল। তারই ধারাবাহিকতায় মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ হয়েছিল শহীদ আবু সাঈদ স্ট্যান্ড নামে।

এদিকে গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে, এই স্ট্যান্ডের নাম অপসারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ফেসবুকে প্রতিবাদ জানান।

তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বিবৃতিতে বিসিবি উল্লেখ করেছে, ‘অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত সাম্প্রতিক কিছু প্রতিবেদনের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এসব প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমান বোর্ড প্রশাসন মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (এসবিএনসিএস) জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের নামে থাকা স্ট্যান্ডের নাম বাতিল করেছে। বিসিবি স্পষ্টভাবে জানাতে চায়, এসবিএনসিএসসহ দেশের অন্যান্য আন্তর্জাতিক ভেন্যুর কোনো স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাদ দেওয়ার বিষয়ে বোর্ড কোনো সিদ্ধান্ত নেয়নি।’

বিবিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বিসিবির আয়োজিত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট ম্যাচে সব স্ট্যান্ডের নাম যথাযথভাবে প্রদর্শন করা হয় এবং সেগুলো উল্লেখও করা হয়।’

চলতি বছরের শুরুতে বর্তমান বোর্ড দায়িত্ব নেওয়ার পর মিরপুরে এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক সিরিজের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এসব ম্যাচে শহীদ আবু সাঈদ স্ট্যান্ডসহ সব স্ট্যান্ডের নাম মাঠে উপস্থিত দর্শক এবং টেলিভিশনে ম্যাচ দেখা দর্শকদের জন্য স্পষ্টভাবে দৃশ্যমান ছিল বলে জানিয়েছে বিসিবি। এছাড়া ম্যাচের টিকিট ও ইভেন্টের প্রচারণামূলক উপকরণেও স্ট্যান্ডগুলোর নাম উল্লেখ করা হয় বলে জানানো হয়েছে বিসিবির বিবৃতিতে।

তাহলে নামফলক সরানোর গুঞ্জন ছড়াল কীভাবে? এ প্রসঙ্গে বিসিবি উল্লেখ করেছে, ‘নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে শেরে বাংলাসহ অন্যান্য ভেন্যুতে স্ট্যান্ডের নাম লেখা সাইনেজ (ফলক) মাঝে মাঝে ক্ষতিগ্রস্ত হতে পারে বা সাময়িকভাবে সরিয়ে নেওয়া হতে পারে। এ ধরনের রক্ষণাবেক্ষণের কাজ সবসময় ম্যাচ না থাকার দিনগুলোতে করা হয়।’

বিবৃতির শেষ অংশে বিসিবি উল্লেখ করেছে, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ও অবদানের স্বীকৃতি হিসেবে বিসিবি তাঁর নামে একটি স্ট্যান্ডের নামকরণ করেছে। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনুমানের সুযোগ নেই। বিসিবি মনে করে, এই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ও মিথ্যা বক্তব্য ছড়ানোর একটি প্রচেষ্টা। এর মাধ্যমে বিসিবি এবং বর্তমান বোর্ডের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। বোর্ডের নীতিমালা অনুযায়ী, এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে বিসিবি কঠোর ও যথাযথ ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর