বিনামূল্যে মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পিএম

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এখন বাংলাদেশে। আগামী ২৮ অক্টোবর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

এই টেস্টে দর্শকদের জন্য গ্যালারিতে বিনামূল্যে প্রবেশ ও খেলা দেখার সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

তবে সব গ্যালারিতে বসে বিনামূল্যে খেলা দেখা যাবে, ব্যাপারটা এমন নয়। কোনো অর্থ খরচ না করেই খেলা দেখতে চাইলে বসতে হবে নির্ধারিত গ্যালারিতে।

বিসিবির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ক্রিকেটপ্রেমীদের জন্য শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নর্থ ও সাউথ  গ্যালারিতে ১ম টেস্টের ৫ দিন (২৮ অক্টোবর - ০১ নভেম্বর ২০২৬) বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে।’

তবে বিবৃতিতে এটাও জানানো হয়েছে, গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল, শহীদ মুশতাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি গ্যালারির জন্য প্রযোজ্য নয়।

রাওয়ালপিন্ডিতে গতকাল বৃহস্পতিবার রীতিমতো ইতিহাস লিখেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ৪৩০ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেছে লঙ্কানরা। তাতে ভেঙে গেছে ওয়ানডে...
ওই প্রতিবেদন অনুসারে, নভেম্বরের ফিফা উইন্ডোতে উরুগুয়ে এবং কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই সময়ই স্কালোনির সঙ্গে চুক্তি সেরে ফেলার কথা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)।
ইংলিশ ক্লাবটিতে রোনালদো অধ্যায়ের শেষ দিকে কোচ ছিলেন এরিক টেন হাগ। দায়িত্ব পালনের সময়ে বিভিন্ন সময় রোনালদোর সঙ্গে টেন হাগের বিরোধের গুঞ্জন শোনা গিয়েছিল। এবার এ ডাচ কোচ নিজেও স্বীকার করেছেন, রোনালদোর...
আগামী বুধবারের ওই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই চলবে না, ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে মেলাতে হবে বেশ কিছু সমীকরণ।
হামের উপসর্গে নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার এই হিসাব জানানো হয়।
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সবশেষ ২৪ ঘণ্টার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সৌদি আরবে একাধিক হুতি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলার মধ্যে হামলাও রয়েছে, যাতে দুই বাংলাদেশি হতাহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ কথা জানানো হয়।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যা আরও ঘনীভূত হয়ে আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
লোডিং...

এলাকার খবর