৪ বছর ঘোরাঘুরির পর পাওনা ১১৩ কোটি বুঝে পাচ্ছেন রোনালদো

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১০:৪১ পিএম

ইউভেন্তুস তিনি ছেড়েছেন তিন বছর আগে। তবে পাওনাটা তারও আগের। করোনাভাইরাসের বাড়াবাড়ির দিনগুলোতে ইউভেন্তুসসহ সব ক্লাবই যখন আর্থিকভাবে ধুঁকছে, ক্রিস্টিয়ানো রোনালদো বেতনের কিছু অংশ পরে নেওয়ার প্রস্তাবে সায় দিয়েছিলেন। কিছু অংশ মানে কত? প্রায় ১ কোটি ৭০ লাখ পাউন্ড! কর আর অন্যান্য কাটাকুটির পর যা থেকে ৮৩ লাখ পাউন্ড পাওয়ার কথা রোনালদোর।

বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা দাঁড়ায় ১১৩ কোটি ৫০ লাখ টাকার মতো। রোনালদোর মতো মহাতারকার জন্য এই অঙ্ক হয়তো একেবারে মাথা ঘোরানো নয়। ২০২৩ সালে তাঁকে সব খেলা মিলিয়ে সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেট ঘোষণা করার সময়ে বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে, রোনালদোর বার্ষিক আয় ১০ কোটি ৯০ লাখ পাউন্ড!

তবে টাকাটা তাঁর কাছে একেবারে অবিশ্বাস্য না হলেও তাঁর প্রাপ্য টাকাই তো! চার বছর ঘোরার পর সেই পাওনাই এবার বুঝে পাচ্ছেন রোনালদো।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলা রোনালদোকে তাঁর পাওনা অর্থ বুঝিয়ে দিতে ইউভেন্তুসকে নির্দেশ দিয়েছেন ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রেশন (সিএএস)।

ইউভেন্তুস ছেড়ে ২০২১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পরই পাওনা অর্থের দাবি জানিয়েছিলেন রোনালদো। এ নিয়ে ঝামেলা ক্রীড়া আদালতে গড়ায়। এর মধ্যে ম্যান ইউনাইটেড অধ্যায় চুকিয়ে রোনালদো সৌদি আরবে যাওয়ারও দেড় বছর হতে চলল। অবশেষে অর্থটা পাওয়ার একটা পথ পেলেন ৩৯ বছর বয়সী পর্তুগিজ যুবরাজ।

২০১৮ বিশ্বকাপের পর রেয়াল মাদ্রিদ ছেড়ে ইউভেন্তুসে গিয়েছিলেন রোনালদো। সেখানে দুবার ইতালিয়ান লিগ জিতেছেন।

 

রোনালদোর বোন যে জর্জ জেসুসকে বিশ্বাসঘাতক বলেছেন, এটা বোধহয় না বললেও চলে। কয়েকদিন আগে নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে বেঞ্চে রাখেন জেসুস। ম্যাচের শেষদিকে ওয়ার্ম আপ করলেও এক মিনিটও খেলা হয়নি পর্তুগিজ...
তবে মজার বিষয়, গত রোববার এই সাক্ষাৎকারটি প্রচারের কিছু সময় পরই সেটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলে সিএনএন। পরে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়, এটি ২০২৫ সালের ফেব্রুয়ারির ভিডিও। সে সময় স্প্যানিশ...
পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠে নামেন দুদলের খেলোয়াড়রা। গ্যালারিতেও ছিলেন হাতে গোনা কিছু সংখ্যক দর্শক। তবে এসবের কোনো কিছুই প্রভাব ফেলেনি রোনালদোর খেলায়। ম্যাচের ৪২ মিনিটে ফারগোনোর জালে বল জড়ান...
সম্প্রতি ‘টিভি ৭ দিয়াস’ সাময়িকীকে সাক্ষাৎকার দেন রোনালদোর মা। সেই সাক্ষাৎকার প্রকাশ করেছে জিই নেটওয়ার্ক। ওই সাক্ষাৎকারে দোলোরেস আভেইরো জানিয়েছেন, রোনালদোর ঘটনা তাঁকে কাঁদিয়েছে। তবে রোনালদোকে...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর