রেয়াল মাদ্রিদের সঙ্গে মহারণের আগে ইসরায়েলে অস্ত্র সরবরাহকারীর সঙ্গে চুক্তি ডর্টমুন্ডের!

আপডেট : ৩১ মে ২০২৪, ১১:১৬ পিএম

আর এক দিনের অপেক্ষা, রেয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে নামবে বরুসিয়া ডর্টমুন্ড। জার্মানির অন্যতম সেরা ক্লাবটি ১৯৯৭ সালে একবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে, ২০১৩ সালে ফাইনালে উঠেও হেরেছে। এবার ফাইনালটা তাই তাদের কাছে অনেক বেশিই আবেগের।

সেই ফাইনালের আগেই কিনা এমন বিতর্কিত এক কাজ করল ডর্টমুন্ড! জার্মান অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাইনমেটালের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ডর্টমুন্ড। ডর্টমুন্ডের স্টেডিয়াম, বিজ্ঞাপনী বোর্ড, প্রেস কনফারেন্সসহ নানা জায়গায় দেখা যাবে।

এর পাশাপাশি ইএসপিএন জানাচ্ছে, ডর্টনুন্ডের জার্সির সামনের দিকে এতদিন যেখানে ‘ওয়ান অ্যান্ড ওয়ান’ নামের টেলিকম প্রতিষ্ঠানের লোগো ছিল, সেখানে এখন রাইনমেটালের লোগো দেখা যাবে।

রাইনমেটালের বিরুদ্ধে অভিযোগ আছে, ফিলিস্তিনে নির্বিচার হামলায় নিরপরাধ মানুষ হত্যা করে চলা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে তারা। জার্মান সংবাদমাধ্যম ডার স্পিগেলকে উদ্ধৃত করে ইসরায়েলি ওয়েবসাইট ‘ইসরায়েল ডিফেন্স’ গত জানুয়ারিতেই জানিয়েছিল, জার্মান সরকার তাদের ১০ হাজার ১২০ মিলিমিটার ক্যালিবার ট্যাঙ্ক শেল পাঠাচ্ছে, যেগুলো তৈরি করেছে রাইনমেটাল।

এমন এক প্রতিষ্ঠানের সঙ্গে ডর্টমুন্ডের চুক্তি স্বাভাবিকভাবেই খেলাধুলার জগতে বিতর্ক তৈরি করেছে। ডর্টমুন্ডের প্রধান নির্বাহী হাঞ্জ জোয়াকিম ওয়াশকে বিবৃতিতে চুক্তির ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘নিরাপত্তা ও রক্ষণ এ সময়ের গণতন্ত্রের একটি ভিত। সে কারণেই এই ভিতগুলোকে কীভাবে সংরক্ষণ করা যায় সেদিকে লক্ষ্য রেখে এটাকেই ঠিক সিদ্ধান্ত বলে আমাদের মনে হচ্ছে। বিশেষ করে আজকের দিনে, যখন প্রতিদিনই আমরা দেখতে পাই কেন ইউরোপে স্বাধীনতা রক্ষা করা জরুরি হয়ে পড়েছে।

জার্মানির বাণিজ্যমন্ত্রী রবার্ট হাবেক বলেছেন, রাইনমেটালের সঙ্গে ডর্টমুন্ডের এমন চুক্তি একটু অস্বাভাবিক এবং এটাই বোঝায় ‘আমরা কোথায় দাঁড়িয়ে আছি।’ 

এবারের টুর্নামেন্টে অংশ নেওয়া ৩৬ দলের মধ্যে ২৯ দল এসেছে ঘরোয়া লিগে পারফরম্যান্সের ভিত্তিতে। বাকি ৭ দল এসেছে বাছাইপর্ব থেকে। এই ৩৬ দলের মূল পর্বে এবারও কোনো গ্রুপ পর্ব থাকছে না। তবে লিগ পর্বে...
ব্র্যান্ড ফাইনান্স ফুটবল ফিফটির চলতি বছরের হালনাগাদ প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাবের ব্র্যান্ড মূল্যের তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, বিশ্বের শীর্ষ ৫০ ক্লাবের সম্মিলিত...
তা রদ্রিকে পেতে বার্সার কত খরচ হলো? ইএসপিএন জানিয়েছে, রদ্রিকে প্রাথমিকভাবে বার্সার খরচ হয়েছে ৬ কোটি ইউরো। বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ৮৪৭ কোটি টাকা। তবে এখানেই শেষ নয়। বার্সায় রদ্রির পারফরম্যান্স...
অথচ এই দিওমান্দের ছোট বেলায় জার্সি কেনার টাকা ছিল না। বাজার থেকে নকল জার্সি কিনে, জার্সির পেছনে ‘প্রিয় তারকা’ ক্রিস্টিয়ানো রোনালদোর নাম মার্কার দিয়ে হাতে লিখতেন ইয়ান দিওমান্দে। এতটাই অর্থকষ্টের...
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর