মিলান থেকে সরে যাচ্ছে ২০২৭ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:১০ পিএম

চ্যাম্পিয়নস লিগের রূপ বদলে ৩২ থেকে ৩৬ দলের হয়েছে এবারই। গত সপ্তাহে শুরু হওয়া চলতি মৌসুমের (২০২৪-২৫) প্রতিযোগিতার ফাইনাল হবে ২০২৫ সালের মে মাসে, মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনাতে। ইউরোপ সেরা এ ক্লাব টুর্নামেন্টের পরের দুই মৌসুমের ফাইনালের ভেন্যুও ঠিক করে রেখেছিল উয়েফা। ২০২৫-২৬ মৌসুমের শিরোপা নির্ধারণ হওয়ার কথা হাঙ্গেরির বুদাপেস্টে, যেখানে ২০২৭ সালের ফাইনালটি হওয়ার কথা ছিল মিলানের সান সিরোতে।

অন্য সব ভেন্যু ঠিক থাকলেও ২০২৬-২৭ মৌসুমের ফাইনাল আর সান সিরোতে হচ্ছে না। গতকাল মঙ্গলবার উয়েফার কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। একইসঙ্গে নতুন ভেন্যু বেছে নেওয়ার ঘোষণাও দিয়েছে উয়েফা।

ইতালির দুই ঐতিহ্যবাহী ক্লাব ইন্তের মিলান ও এসি মিলান ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে সান সিরোকে। এর আগে ২০১৬ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল মিলানের এ স্টেডিয়ামে। সে ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল রেয়াল মাদ্রিদ, যেটি ছিল মাদ্রিদের ১১তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা - মাদ্রিদের সুখস্মৃতির 'লা উনদেসিমা!'

৭৫ হাজার ৮১৭ দর্শক ধারণক্ষমতা বিশিষ্ট এ স্টেডিয়ামটি স্থাপিত হয় ১৯২৬ সালে। চলতি বছরের মে মাসে ২০২৬-২৭ মৌসুমের ফাইনালের ভেন্যু হিসেবে সান সিরোর নাম ঘোষণা করে উয়েফা। তবে শর্ত ছিল, ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) এ স্টেডিয়ামটি সংস্কারের যে পরিকল্পনা নিয়েছে, সেটি কবে শেষ করতে পারবে, কীভাবে সংস্কার হবে সেসবের বিস্তারিত জানাবে উয়েফাকে।

কিন্তু স্টেডিয়ামের সংস্কারের পরিকল্পনা নিয়েই এখন শঙ্কা জেগেছে। সংস্কারকাজের অর্থায়ন কীভাবে হবে, এ নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে স্টেডিয়ামটি ব্যবহার করা দুই ক্লাব ইন্তের মিলান ও এসি মিলান। গুঞ্জন আছে, তহবিল সংগ্রহ করা না গেলে স্তাদিও জিসেপে মেয়াসসা নামে আনুষ্ঠানিকভাবে পরিচিত ‘সান সিরো’ ভেঙে ফেলার সিদ্ধান্তও আসতে পারে।

সব মিলিয়েই তাই মাল্টি মিলিয়ন ডলার প্রজেক্টের এ সংস্কারকাজ ২০২৭ সালের ফাইনালের আগে শেষ হবে কি না, তা নিয়ে সংশয় আছে। সে কারণে ওই ফাইনালের ভেন্যু পরিবর্তনের ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

উয়েফার বিবৃতিতে বলা হয়েছে, ‘যেহেতু মিলান কর্তৃপক্ষ নিশ্চয়তা দিতে পারেনি যে, সান সিরো স্টেডিয়ামে ও এটি ঘিরে চলা চারপাশের সংস্কার কাজ ২০২৭ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কোনো প্রভাব ফেলবে না, সে কারণে মিলান থেকে ফাইনালের ভেন্যু সরিয়ে নেওয়ার এবং ফাইনালের নতুন ভেন্যু খোঁজার জন্য বিডিংয়ের প্রক্রিয়া আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া ২০২৫ সালের মে কিংবা জুন মাসে নতুন ভেন্যু বেছে নেওয়া হবে।’

এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
‘এখন কোচকে দোষ দেওয়া সহজ, খেলোয়াড়দের দোষ দেওয়াও সহজ। কিন্তু আমাদের অন্য দিকগুলোও দেখতে হবে। আপনি বারবার কোচ পরিবর্তন করতে পারেন না। একবার, দুবার, তিনবার— এভাবে চলতে পারে না। অন্য দিকগুলোর কী হবে?...
এদিকে গতকাল আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে পুরো দায় রেফারির ওপর চাপিয়েছে রেয়াল মাদ্রিদ। দলটির কোচ মরিনিও দাবি করেন, ম্যাচে আতলেতিকোর দুটি নিশ্চিত লাল কার্ড পাওয়া উচিত ছিল। রেফারি মাদ্রিদ ডার্বির চাপ...
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ বালন দ’র জয়ের পর সর্বশেষ দুই আসরে সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না লিওনেল মেসি। তবে সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে মেসির অবিশ্বাস্য পারফরম্যান্স এবং ইন্টার...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর