প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৯:২৭ পিএমআপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৯:২৭ পিএম
সৌদি প্রোলিগে গেল রাতে এস্তেগলালের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামানো হয়েছিল নেইমারকে। আধঘণ্টার মধ্যেই তুলে নিয়ে হয় এই ফরোয়ার্ডকে। উরুতে অস্বস্তিবোধ করছিলেন তিনি। তবে, উরুর চোট কতটা গুরুতর সেটা জানা যায়নি। চোট থেকে ফেরার পর আল হিলালের হয়ে দ্বিতীয় ম্যাচে নেমেই আবারো ছিটকে গেলেন মাঠের বাইরে। নেইমার মাঠ ছাড়লেও মিত্রোভিচের হ্যাটট্রিকে ম্যাচ জেতে আল হিলাল। ইনজুরির সঙ্গে যেন অন্যরকম সখ্যতা তৈরি হয়েছে ব্রাজিলিয়ান তারকার। এই সমস্যায় প্রায় এক বছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। দু'সপ্তাহ আগে, তার ক্লাব আল হিলালের হয়ে মাঠে নামেন।
আরও ভিডিও দেখতে ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলের লিংকটি ক্লিক করুন।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
বদলি নেমে চোটে পড়ে মাঠ ছাড়তে হলো নেইমারকে