সিআর৭০০? আরেক চূড়ায় রোনালদো

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০২:০০ পিএম

রেকর্ড আর রোনালদো- শব্দদুটো যেন সাম্প্রতিক সময়ে অনেকটা সমানুপাতিক হয়ে গেছে। বরং বিতর্ক হতে পারে, রোনালদো রেকর্ডের পেছনে ছুটছেন, নাকি রেকর্ডই তাড়া করছে পর্তুগিজ মহাতারকাকে? আন্তর্জাতিক ফুটবল আর ক্লাব ফুটবল- দুই জায়গাতেই সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিয়েছেন ৩৯ বছর বয়সী এ স্ট্রাইকার।

অবস্থা এমন দাঁড়িয়েছে, শুধু গোল করলেই নয়, মাঠে নামলেও যেন নতুন একটা মাইলফলক যুক্ত হয় রোনালদোর নামের পাশে! এই যেমন গতকাল বৃহস্পতিবার সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসরের ২-১ গোলে জয়ের ম্যাচে প্রথম গোলটি করেন রোনালদো। এছাড়া দ্বিতীয় গোলটিতেও অ্যাসিস্ট করেন সাবেক রেয়াল মাদ্রিদ তারকা।

তবে এ ম্যাচে গোল বা অ্যাসিস্ট করে নয়, রোনালদো রেকর্ড গড়েছেন ম্যাচ জিতে। আল নাসরের এ জয়টি ক্লাব ক্যারিয়ারে রোনালদোর ৭০০তম। ফুটবল ইতিহাসে প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে এ মাইলফলক ছুঁলেন পর্তুগিজ কিংবদন্তি।

২০০২ সালে পেশাদার ফুটবলে নাম লেখানো রোনালদো এখন পর্যন্ত ৫টি ভিন্ন ক্লাবে খেলেছেন। এর মধ্যে ক্যারিয়ারের প্রথম ক্লাব স্পোর্তিং লিসবনের হয়ে ৩১ ম্যাচ খেলে জিতেছিলেন ১৩টি ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যান ইউনাইটেডের হয়ে দুই মেয়াদে ৩৪৬ ম্যাচ খেলে ২১৪ ম্যাচে শেষ হাসি হেসেছেন রোনালদো।

তবে সাফল্যের চূড়া দেখেছেন রেয়াল মাদ্রিদের হয়ে। স্প্যানিশ ক্লাবটির জার্সিতে ৪৩৮ ম্যাচ খেলেছেন রোনালদো। এর মধ্যে মাদ্রিদ জিতেছে ৩১৬ ম্যাচে। ইতালিয়ান ক্লাব ইউভেন্তুসের হয়ে ১৩৪ ম্যাচে জয় দেখেছেন ৯১ ম্যাচে। আর বর্তমান ক্লাব আল নাসরের হয়ে এ পর্যন্ত মাঠে নেমেছেন ৯৪ ম্যাচ। তাতে ৬৬ বার জয়ের দেখা পেলেন ৩৯ বছর বয়সী এ মহাতারকা।

সৌদি ক্লাবটির জার্সিতে গতকালের গোলটি ছিল রোনালদোর ৮৫তম গোল। সব মিলিয়ে ক্যারিয়ারে ৯২১ গোল হয়ে গেল পর্তুগিজ কিংবদন্তির।

 

ক্লাব ফুটবলে রোনালদোর ৭০০ জয় যেভাবে

ক্লাব

ম্যাচ

গোল

জয়

স্পোর্তিং লিসবন

৩১

৫

১৩

ম্যান ইউনাইটেড

৩৪৬

১৪৫

২১৪

রেয়াল মাদ্রিদ

৪৩৮

৪৫০

৩১৬

ইউভেন্তুস

১৩৪

১০১

৯১

আল নাসর

৯৪

৮৫

৬৬

 

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর