রেয়াল মাদ্রিদের সঙ্গে চালাকি করেও পরে সুর পাল্টালেন গার্দিওলা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৮ পিএম

পেপ গার্দিওলা একটু চালাকি করতে চেয়েছিলেন আর কী! চালাকি বলতে, মনস্তাত্ত্বিক একটা খেলা খেলতে চেয়েছিলেন। সান্তিয়াগো বের্নাবাউতে আজ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে মাদ্রিদের বিপক্ষে নামবে প্রথম লেগে ৩-২ গোলে হেরে যাওয়া সিটি। আজ দ্বিতীয় লেগে সিটির সম্ভাবনা নিয়ে তাই সিটি কোচ গার্দিওলা বলেছিলেন, তাঁর দলের সম্ভাবনা ১ শতাংশ। 

কিন্তু মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি তো আর জলে ভেসে আসেননি! পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জেতা 'ডন কার্লো' গার্দিওলার ওই মনস্তাত্ত্বিক খেলাকে পাত্তাই দেননি। বরং তাঁর জবাব শোনার পর এখন সুর পাল্টেছেন গার্দিওলা। বলছেন, ১ শতাংশ সম্ভাবনার কথাটা আসলে মিথ্যা বলেছিলেন।

প্রথম লেগে ঘরের মাঠে ৮৫ মিনিট পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু শেষের কয়েক মুহূর্তে ম্যাচের চিত্রনাট্য পাল্টে দেয় রেয়াল মাদ্রিদ। সিটির জালে দুই গোল জড়িয়ে শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নেয় ৩-২ ব্যবধানে।

এতে পেপ গার্দিওলার দলের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে ওঠার আশা শেষ না হলেও, পথটা সরু হয়ে যায়। সেক্ষেত্রে মাদ্রিদের মাঠ বের্নাবাউতে প্লে অফের ফিরতি লেগে আজ রাতে মাদ্রিদকে হারাতে হবে অন্তত ২ গোলের ব্যবধানে! মাদ্রিদের মাঠে মাদ্রিদকে হারানো ঠিক কতটা কঠিন? পেপ গার্দিওলা তখন বলেছিলেন, ‘সিটির সম্ভবনা মোটে ১ শতাংশ’।

তবে গার্দিওলার এমন ভবিষ্যৎদ্বাণীতে কান দেননি মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচের আগের দিন এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মজা করেছেন আনচেলত্তি। মাদ্রিদ কোচের মতে, ইচ্ছেকৃতভাবে সিটিকে পিছিয়ে রেখে মাইন্ড গেম খেলছেন গার্দিওলা। এ নিয়ে তিনি ম্যাচের আগে গার্দিওলার সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন।

আনচেলত্তির এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি গার্দিওলা। সংবাদ সম্মেলনে গতকাল এ নিয়ে আনচেলত্তির মন্তব্য জড়িয়ে তাঁকে আবার প্রশ্ন করা হলে হাসতে হাসতে গার্দিওলা বলেছেন, ‘আমি এক শতাংশ সম্ভবনা নিয়ে মিথ্যা বলেছিলাম। প্রথমবারের মতো আমি মিথ্যা বলেছি।’

এরপর যোগ করেন, ‘(প্রথম লেগে) ২-৩ ব্যবধানে হারের পর, কেউ আমাদের পক্ষে বাজি ধরেনি। যদিও এটা ভালো ফল নয়, কিন্তু এটা হতেই পারে। ম্যাচের আগে আমার সঙ্গে কার্লোর (আনচেলত্তির) কথা বলার কিছু নেই।’

মাদ্রিদের কোচের সঙ্গে কথা বলার কিছু না থাকলেও, ম্যাচটা সিটির জন্য আজ যে সহজ হবে না, সেটা পরিসংখ্যানও জানিয়ে দিচ্ছে। বের্নাবাউতে এ পর্যন্ত ৬ ম্যাচ খেলে মোটে একটা ম্যাচ জিতেছিল (৩ হার, ২ ড্র) সিটি, সেটাও ২০২০ সালে।

আরও একটা রেকর্ড গার্দিওলার দলের বিপক্ষে যাচ্ছে। ইউরোপ সেরার লড়াইয়ে নক আউট পর্বে প্রতিপক্ষের মাঠে প্রথম লেগ জয়ের পর শুধু একবার (২০১৯, আয়াক্সের বিপক্ষে) পরের ধাপে উঠতে পারেনি ব্ল্যাঙ্কোস।

রেয়াল মাদ্রিদকে সেই দুঃস্মৃতি আরেকবার উপহার দিতে সিটিকে আজ অনেকটা অসাধ্য সাধন করতে হবে। গার্দিওলার ভাষায়, ‘এ স্টেডিয়ামে অবিশ্বাস্য রকমের ভালো কিছু স্মৃতি আছে। কখনো ভালো, আবার কখনো খারাপ। তবে কাজটা সহজ হবে না।’

মাদ্রিদকে হারাতে কোন কৌশলে যেতে হবে, এমন প্রশ্নের জবাবে সিটি কোচ আরও বলেছেন, ‘সাহসী ফুটবল খেলতে হবে, নিজেদের মতো থাকতে হবে। মোট কথা, প্রায় নিখুঁত ফুটবল খেলতে হবে।’

গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে একটা সুখবর পেয়েছেন গার্দিওলা। প্রিমিয়ার লিগের সর্বশেষ ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে চোটে পড়েছিলেন আর্লিং হলান্ড। চোট কাটিয়ে গতকাল মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। এছাড়া নিউক্যাসল ম্যাচে (ফিট না থাকায়) না খেলা জ্যাক গ্রিলিশ, নাথান আকে ও রুবেন দিয়াসরাও অনুশীলন করেছেন।

এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
‘এখন কোচকে দোষ দেওয়া সহজ, খেলোয়াড়দের দোষ দেওয়াও সহজ। কিন্তু আমাদের অন্য দিকগুলোও দেখতে হবে। আপনি বারবার কোচ পরিবর্তন করতে পারেন না। একবার, দুবার, তিনবার— এভাবে চলতে পারে না। অন্য দিকগুলোর কী হবে?...
বিবৃতিতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, স্বাধীন কমিশন দেখতে পেয়েছে, ম্যান সিটি বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে ‘ভুয়া চুক্তি’ করেছিল। এসব চুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে আয় বাড়ানো এবং খরচ কম দেখানো...
এদিকে গতকাল আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে পুরো দায় রেফারির ওপর চাপিয়েছে রেয়াল মাদ্রিদ। দলটির কোচ মরিনিও দাবি করেন, ম্যাচে আতলেতিকোর দুটি নিশ্চিত লাল কার্ড পাওয়া উচিত ছিল। রেফারি মাদ্রিদ ডার্বির চাপ...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর