ও-না-না? কথার বেলায় বাঘ তিনি, কাজে বাঘের ছানা

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০১:২৪ পিএম

কথার লড়াইটা শুরু হয়েছিল ম্যাচের আগেই। উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হওয়ার আগে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর চেয়ে নিজেদের ‘অনেক ভালো দল’ হিসেবে উল্লেখ করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার আন্দ্রে ওনানা। ক্যামেরুন গোলকিপারের এমন মন্তব্য মোটেও পছন্দ হয়নি লিওঁর মিডফিল্ডার নেমানিয়া মাতিচের। ক্ষোভ ঝেড়ে ওনানাকে ম্যান ইউনাইটেডের ইতিহাসে সবচেয়ে বাজে গোলকিপার হিসেবে উল্লেখ করেন পাঁচ মৌসুম ইংলিশ ক্লাবটিতে কাটানো মাতিচ।

এমন বাগযুদ্ধের পর গতকাল বৃহস্পতিবার রাতে ম্যান ইউনাইটেড আর লিওঁর প্রথম লেগের ম্যাচটা ২-২ গোলে ড্র হলেও কার্যত জিতেছেন মাতিচ। কারণ ইউনাইটেড যে দুটি গোল হজম করেছে, দুটোই ওনারার দৃষ্টিকটু ভুলে!

এমন ভুল করলেও কোচ রুবেন আমোরিমকে পাশে পাচ্ছেন ওনানা। ম্যাচ শেষে পর্তুগিজ কোচ জানিয়েছেন, ওনানার ওপর এখনও বিশ্বাস আছে তাঁর।

অথচ ম্যাচের ২৫ মিনিটে থিয়াগো আলমাদার ফ্রি কিকটা অনায়াসে ধরার কথা ছিল ম্যান ইউনাইটেড গোলকিপারের। কিন্তু অবিশ্বাস্যভাবে বলটা ঠেকাতে পারলেন না ওনানা। প্রথমার্ধের যোগ করা সময়ে লেনি ইউরোর গোলে সে ধাক্কা কাটিয়ে ম্যাচের ৮৮ মিনিটে ইউশুয়া জিরকজির গোলে ২-১ গোলে লিডও নিয়েছিল ইউনাইটেড।

কিন্তু যোগ করা সময়ের শেষ মুহূর্তে ওনারার আরেকটি শিশুসুলভ ভুলে জয় হাতছাড়া করে ইংলিশ ক্লাবটি। বক্সের ভেতর থেকে জর্জিয়া স্ট্রাইকার জর্জেস মিকাউতাজদের শট রুখে দিলেও হাত ফসকে যায় ওনানার। আর ফিরতি বলে সহজেই গোল করে বসেন রায়ান চেরকি। 

ওনানার হাস্যকর এমন দুই ভুলে ঘরের মাঠে হারের পরিবর্তে ড্র নিয়ে মাঠ ছাড়ে লিওঁ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১৭ এপ্রিল ফিরতি লেগে মাঠে নামার আগে এমন ড্র নিশ্চিতভাবেই হারের চেয়ে বেশি আত্মবিশ্বাস দেবে ফরাসি ক্লাবটিকে।

ওনানা যে শুধু গতকালের ম্যাচেই এমন ভুল করেছেন, এমন নয়। ফুটবলের পরিসংখ্যানের জন্য বিশ্বস্ত মাধ্যম অপটা জোর তথ্য বলছে, গত মৌসুমের শুরু থেকে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মধ্যে গোলপোস্টের নিচে সর্বাধিক ৮টি ভুল করেছেন ওনানা। ফিরতি লেগেও ওনানা যদি এমন পারফরম্যান্স উপহার দেন, ইউনাইটেডের সেমিতে ওঠার পথটা আরও বেশি কঠিন হয়ে পড়বে।

এমন অবস্থায় বেশ বিপাকেই পড়েছেন দলটির কোচ রুবেন আমোরিম। শিষ্যর ভুলে যেন অনেকটাই দার্শনিক বনে গেছেন পর্তুগিজ কোচ। ওনানার ভুল নিয়ে ম্যাচ শেষে আমোরিম বলেছেন, ‘এমনটা হতেই পারে!’ 

ওনানাকে দোষ না দিয়ে বরং শিষ্যর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন আমোরিম, ‘যদি আপনি ফুটবল খেলেন, আর আপনাকে অনেক ম্যাচ খেলতে হয়, তবে ভুল হবেই। মৌসুমের দিকে তাকালে, গত কয়েকমাসে আমি নিজে ওদের চেয়ে অনেক বেশি ভুল করেছি। পরিস্থিতি বদলাতে আমাদের হাতে এখন একটা ম্যাচ আছে, আর আমাদের সব মনোযোগ সেখানেই দেওয়া উচিত।’

তবে ওনানার ভুলের প্রভাব যে দলের ওপর পড়েছে, সেটা স্বীকার করে নিয়েছেন আমোরিম, ‘আমি বুঝতে পারছি, (হারের ধাক্কায়) ড্রেসিংরুম থমথম করছে। ইউরোপাতে অ্যাওয়ে ম্যাচে ড্র করাটাও কঠিন। কিন্তু (ওনানার ভুলে) দল ভুগছে, আমাদের এটা (পরিস্থিতি) বদলাতে হবে।’

এমন ভুলের পর কীভাবে ওনানার আত্মবিশ্বাস ফেরাবেন, সে প্রসঙ্গে আমোরিম বলেছেন, ‘সবচেয়ে ভালো উপায় হচ্ছে গোলগুলো দেখা। ম্যাচে আন্দ্রে (ওনানা) কী কী (ভুল) করেছে, সেগুলো পর্যালোচনা করা। এটাই একজন খেলোয়াড়কে সাহায্য করার সবচেয়ে কার্যকর উপায়।’

শুধু ওনানা নয়, দলের সার্বিক পারফরম্যান্সের দিকেও নজর দিতে চান আমোরিম। ইউনাইটেড কোচের ভাষায়, ‘ম্যাচের ভুলগুলোর দিকেও নজর দিতে হবে। কোথায় কোথায় উন্নতির সুযোগ আছে, সেদিকে মনোযোগ দিতে হবে।’

তবে এখনই ওনানার ওপর বিশ্বাস হারাতে চান না আমোরিম, ‘এ মুহূর্তে আন্দ্রেকে (ওনানা) কিছুই বলতে পারব না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, স্বাভাবিক থাকা। আর সময় হলে আমি ম্যাচের জন্য সেরা একাদশ বাছাই করব। তবে আন্দ্রের ওপর আমার বিশ্বাস আছে।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
দীর্ঘ ৯ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেই চমক দেখাল হাল সিটি। শনিবার সিজনের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ হারিয়েছে তারা। 
অবাক হওয়ার মতোই তো কাণ্ড ঘটিয়ে চলছেন এমি মার্তিনেস। এখন পর্যন্ত খেলা ৭ ফাইনালের একটিতেও হারেননি আর্জেন্টাইন ‘বাজপাখি’।
গতকালের জয়ের পর লিগের ৩৫ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনেই আছে ইউনাইডেট। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল। দুটি দলেরই হাতে এখন ৩টি করে ম্যাচ বাকি আছে। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর