একসঙ্গে রেয়াল মাদ্রিদ ও ব্রাজিলকে হতাশ করা খবর দিলেন তিনি

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১১:৩৪ এএম

রেয়াল মাদ্রিদের সঙ্গে কার্লো আনচেলত্তির চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত থাকলেও যেকোনো সময় চাকরি হারাতে পারেন এ ইতালিয়ান কোচ- এমন গুঞ্জন ভাসছে ইউরোপিয়ান ফুটবলে। বিশেষ করে আর্সেনালের কাছে নাস্তানাবুদ হয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে মাদ্রিদ বাদ পড়ার পর এ গুঞ্জন আরও পাকাপোক্ত হয়েছে। স্প্যানিশ ক্লাবটির পরবর্তী কোচ কে হবেন, সেটা নিয়েও চলছে আলোচনা। সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপকে মাদ্রিদের সঙ্গে জড়িয়ে গুঞ্জন উঠেছে।

প্রায় এক বছর ধরে কোচিংয়ের বাইরে থাকা ক্লপকে শুধু স্প্যানিশ ক্লাবটির সঙ্গে নয়, জড়ানো হচ্ছে ব্রাজিল জাতীয় দলের সঙ্গেও। সম্প্রতি লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পর চাকরি হারিয়েছেন ব্রাজিলিয়ান কোচ দরিফাউ জুনিয়র। এরপর থেকেই নতুন কোচ খুঁজে দেশটির ফুটবল ফেডারেশন (সিবিএফ)। লাতিন অঞ্চলের দেশটির নজরে আছেন ইয়ুর্গেন ক্লপও।

তবে ক্লপের মাদ্রিদ বা ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তাঁর এজেন্ট মার্ক কোসিকে। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম স্কাই জার্মানির সঙ্গে আলাপকালে ক্লপের এজেন্ট জানিয়েছেন, এখনই কোচিংয়ে ফেরার ইচ্ছে নেই জার্মান কোচের। তিনি রেড বুলে নতুন দায়িত্বে ভালো আছেন।

গত মৌসুমে লিভারপুলের কোচের দায়িত্ব ছাড়ার পর থেকে কোচ হিসেবে আর কোনো ক্লাবের দায়িত্ব না নিলেও অক্টোবরে রেড বুলের গ্লোবাল সকার প্রধান হিসেবে যোগ দেন ক্লপ। তবে কাজ শুরু করেন জানুয়ারিতে। ক্লপ আপাতত নতুন দায়িত্বেই ভালো আছেন উল্লেখ করে তাঁর এজেন্ট বলেছেন, ‘রেড বুলের গ্লোবাল সকারে প্রধান হিসেবে ইয়ুর্গেন (ক্লপ) খুবই ভালো আছেন।’

এরপর মার্ক কোসিকে যা বলেছেন, তা হতাশ করতে পারে মাদ্রিদ বা ব্রাজিল সমর্থকদের। ক্লপের এজেন্ট জানিয়েছন, ব্রাজিল বা রেয়াল মাদ্রিদের কোচ হওয়ার ইচ্ছে নেই ক্লপের। এ প্রসঙ্গে কোসিকের ভাষ্য, ‘আমি বুঝতে পারছি যে, ইউরোপের কয়েকটি শীর্ষ ক্লাব ও কিছু ফেডারেশন থেকে ক্রমাগত ক্লপের বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে এবং তারা আগ্রহ দেখাচ্ছে। তবে আগামী মৌসুমে প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার কোনো ইচ্ছে নেই ক্লপের। সেটা রেয়াল মাদ্রিদ কিংবা ব্রাজিল হলেও নয়।’

১৯৮৬ বিশ্বকাপে মারাদোনা ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ‘হ্যান্ড অব গড’ গোল করেছিলেন যে জার্সি পরে, ২০২২ সালের এক নিলামে সেই জার্সি বিক্রি হয়েছিল ৭১ লাখ পাউন্ডে। বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ১১৮ কোটি...
পথটা কঠিন হলেও, আর্জেন্টিনাকে অনুপ্রেরণা দিচ্ছে ব্রাজিল ও ইতালির অতীত ইতিহাস। এই দুই দলের অতীত পরিসংখ্যানই বলছে, এবার বিশ্বকাপ জিতবে লিওনেল স্কালোনির দল!
৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের আরেকটি বিশ্বকাপ শেষ হয়েছে হতাশা দিয়ে। ২০০২ সালে জার্মানিকে হারিয়ে সর্বশেষ শিরোপা জেতার পর সেলেসাওরা আর বিশ্বমঞ্চের সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরতে পারেনি। এবার কার্লো...
বিশ্বকাপের ইতিহাসে ঘুরে দাঁড়ানোর এক মহাকাব্য রচনা করে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। বুধবার রাউন্ড অব ১৬-এ মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও মাত্র ১৪ মিনিটের ব্যবধানে ৩টি গোল করে নাটকীয়...
ফাইনাল জিতে মেসিকে ছাপিয়ে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। আর টুর্নামেন্টে সর্বোচ্চ গোল দিয়ে গোল্ডেন বুট উঠেছে ফরাসি তারকা এমবাপের হাতে। 
অশ্রুসিক্ত নয়নে বিশ্বকাপ থেকে মেসির বিদায়। খেলা হয়তো চালিয়ে যাবেন, কিন্তু বিশ্ব আসরে আর দেখা যাবে না আর্জেন্টাইন মহাতরাককে। একক নৈপুণ্যে দল ফাইনালে তুললেও, স্পেনের কাছে হেরে খালি হাতে ফিরতে হলো...
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে, দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে, ১৬ বছর পর ফিফা বিশ্বকাপ জিতলো স্পেন। এই হারে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
লোডিং...

এলাকার খবর