ইউনাইটেড-টটেনহ্যামের সামনে সুযোগ

দল দুটি একদিকে পাত্তাই পায় না, আরেক দিকে তাদের একটিই যাবে সেরাদের কাতারে

আপডেট : ০৯ মে ২০২৫, ০৪:৩৭ পিএম

ফাইনালে ওঠার কাজটা আগেই সেরে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে আথলেতিক বিলবাওয়ের মাঠে গিয়ে জিতেছিল ৩-০ ব্যবধানে। ফিরতি লেগের ম্যাচেও সে দাপট ধরে রেখেছে রুবেন আমোরিমের দল। গতকাল ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শুরুতে পিছিয়ে পড়েও বিলবাওকে ৪-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। তাতে দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রেড ডেভিলরা।

টুর্নামেন্টের আরেক সেমিফাইনালে নরওয়েজিয়ান ক্লাব বোদো/গ্লিম্টকে ২-০ গোলে হারিয়ে, দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম। আগামী ২১ মে রাতে বিলবাওয়ের মাঠ সান মামেসে ইউরোপা লিগের শিরোপা নির্ধারণী লড়াইটা তাই হয়ে দাঁড়াচ্ছে ‘অল ইংলিশ’ – ম্যান ইউনাইটেড বনাম টটেনহ্যাম।

অথচ এই দুই দলের কোনোটিই এবার ইংলিশ লিগে গোনায় ধরার মতো দলই হয়ে উঠতে পারেনি। গোনায় ধরার মতো হবে কী, দুই দলেরই অবস্থান যে লিগের পয়েন্ট তালিকায় অবনমন অঞ্চলের একটু ওপরে। লিগে আর তিনটি করে ম্যাচ বাকি, এই অবস্থায় ম্যান ইউনাইটেড ৩৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আছে তালিকার ১৫ নম্বরে, টটেনহ্যাম ১৬ নম্বরে (৩৮ পয়েন্ট)। সেই দুই দলের একটিই কিনা ইউরোপা লিগ জিতে আগামী মৌসুমে খেলবে সেরার মঞ্চ চ্যাম্পিয়নস লিগে! ইউরোপা লিগ জিতলে ট্রফির হাত ধরে চ্যাম্পিয়নস লিগের টিকিটও এসে যায় কিনা!

ঘরোয়া লিগে এমন বাজে পারফরম্যান্স উপহার দেওয়া ইউনাইটেডই অবশ্য এবারের ইউরোপা লিগে একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত অপরাজিত। গতকাল অবশ্য ম্যাচের ৩১ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার মিকেল জাউরেগিসারের বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে পিছিয়ে পড়েছিল ইউনাইটেড। ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায়। তাতে টুর্নামেন্টে ইউনাইটেডের প্রথম হারের শঙ্কাও জাগে। তবে দ্বিতীয়ার্ধে সে শঙ্কা উড়িয়ে দিয়েছেন ম্যাসন মাউন্ট-কাসেমিরোরা।

৭২ মিনিটে বক্সের ভেতর বল পেয়ে শরীরটাকে ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে জায়গা তৈরি করে ডান পায়ের দারুণ শটে ইউনাইটেডকে সমতায় ফেরান মাউন্ট। ৮ মিনিট পর হেডে রেড ডেভিলদের লিড (২-১) এনে দেন কাসেমিরো।  ম্যাচের ৮৫ মিনিটে আমাদ দিয়ালোর পাসে গোললাইনের ঠিক কাছ থেকে আলতো ছোঁয়ায় স্কোরলাইন ৩-০ করেন রাসমুস হইলুন। আর যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান আরও বাড়ান মাউন্ট।

একই রাতে ইউরোপের তৃতীয় সেরা ক্লাব প্রতিযোগিতা কনফারেন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগে সুইডিশ ক্লাব ইউরগার্ডেনকে ১-০ গোলে হারিয়ে (দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে) ফাইনালে উঠেছে চেলসি। আগামী ২৮ মে রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে চেলসির প্রতিপক্ষ রেয়াল বেতিস।

গতকাল অন্য সেমিফাইনালে ফিওরেন্তিরার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বেতিস। তবে আগের লেগে ঘরের মাঠে ২-১ ব্যবধানে জেতায় ফাইনালে উঠে গেছে বেতিস। ইতিহাস এরই মধ্যে গড়ে ফেলেছে তারা, এবারই যে প্রথম কোনো ইউরোপিয়ান টুর্নামেন্টের ফাইনালে উঠল বেতিস!  

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
দীর্ঘ ৯ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেই চমক দেখাল হাল সিটি। শনিবার সিজনের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ হারিয়েছে তারা। 
অবাক হওয়ার মতোই তো কাণ্ড ঘটিয়ে চলছেন এমি মার্তিনেস। এখন পর্যন্ত খেলা ৭ ফাইনালের একটিতেও হারেননি আর্জেন্টাইন ‘বাজপাখি’।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর