পর্তুগালে চ্যাম্পিয়নস লিগ নেওয়া সর্বশেষ অধিনায়ক আর নেই

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১১:০৪ এএম

চ্যাম্পিয়নস লিগে পোর্তো শেষবার সর্বোচ্চ সাফল্য পেয়েছিল ২০০৩-০৪ মৌসুমে। ২১ বছর আগের ফাইনালে মোনাকোকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপসেরার মুকুট জেতে পর্তুগিজ ক্লাবটি। জোসে মরিনিওর হাত ধরে পোর্তোকে চ্যাম্পিয়নস লিগ জেতানো সেই দলের অধিনায়ক ছিলেন জর্জ কস্তা। শুধু পোর্তো নয়, পর্তুগালের হয়ে জাতীয় দলের জার্সিতেও ৫০টি ম্যাচ খেলেছেন সাবেক এ সেন্টারব্যাক।

২০০৬ খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন কস্তা। ১৬টি ক্লাবের ডাগআউট সামলে গত বছরের জুলাইয়ে সাবেক ক্লাব পোর্তোর ফুটবল পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু বেশিদিন দায়িত্ব পালন করতে পারলেন না। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৩ বছর বয়সে ক্লাবের ট্রেনিং সেন্টারে মারা গেছেন পোর্তোর সাবেক অধিনায়ক।

পোর্তোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে পোর্তো লিখেছে, ‘জীবনের শুরু থেকে মাঠের ভেতর এবং মাঠের বাইরে কস্তা যে মূল্যবোধ ধারণ করতেন, নিষ্ঠা, নেতৃত্ব, প্যাশন এবং জয়ের অদম্য স্পৃহা- এগুলো পোর্তোর চেতনার প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম তিনি ভক্তদের মনে ছাপ রেখে গেছেন।’

এ নিয়ে এই গ্রীষ্মেই পোর্তোর সাবেক তিন ফুটবলার আকস্মিকভাবে মারা গেলেন। এর আগে মর্মান্তিক এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দিয়েগো জোতা ও তাঁর ভাই আন্দ্রে সিলভা। এর মধ্যে জোতা পোর্তোতে ধারে খেলেছেন, আর সিলভা পেশাদার ক্লাব ক্যারিয়ার শুরুই করেছিলেন পোর্তোর জার্সিতে।

কস্তার মৃত্যুর সংবাদে আবেগাপ্লুত হয়েছেন তাঁর সাবেক কোচ মরিনিও। বর্তমানে ফেনারবাচের দায়িত্বে আছেন মরিনিও। আজ চ্যাম্পিয়নস লীগের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে ফেইনুর্দের মুখোমুখি হবে ফেনারবাচ। এ ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সাবেক শিষ্য কস্তাকে স্মরণ করে মরিনিও বলেন, ‘ও যদি এখন আমার সাথে কথা বলতে পারত, তবে বলত, “এখন সংবাদ সম্মেলন করুন, আগামীকালের ম্যাচটা জিতুন আর আমার কথা ভুলে যান।”’

মরিনিও যোগ করেন, ‘আজ এবং আগামীকাল আমি আমার দায়িত্ব পালনের চেষ্টা করব। এরপর কাঁদব।’

পোর্তোর ওই চ্যাম্পিয়নস লিগ জয়ী দলে খেলেছিলেন ডেকো। কস্তার সাবেক সতীর্থ বলেছেন, ‘আজ পর্তুগিজ ফুটবল এবং এফসি পোর্তো তাদের অন্যতম সেরা তারকাকে হারাল। একজন কিংবদন্তি অধিনায়ক, যিনি আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছেন। একসঙ্গে এতগুলো শিরোপা এবং আনন্দময় মুহূর্ত ভাগ করে নেওয়াটা ছিল গর্বের। তাঁর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। পুরো পরিবারকে আমার গভীর সমবেদনা।’

পোর্তোর একাডেমি থেকে উঠে এসে ক্লাবটির জার্সিতে সব মিলিয়ে ৩২৪টি ম্যাচ খেলেছেন কস্তা। ২০০৫ সালে ক্লাব ছাড়ার আগে এ ক্লাবটির হয়ে একটি চ্যাম্পিয়নস লিগ, একটি উয়েফা কাপ ও আটটি প্রিমেইরা লিগ শিরোপাসহ মোট ২৪টি শিরোপা জেতেন। এছাড়া ২০০০ সালে পর্তুগিজ লিগের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিস্বরূপ পর্তুগিজ গোল্ডেন বল জেতেন কস্তা।

রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘এখন কোচকে দোষ দেওয়া সহজ, খেলোয়াড়দের দোষ দেওয়াও সহজ। কিন্তু আমাদের অন্য দিকগুলোও দেখতে হবে। আপনি বারবার কোচ পরিবর্তন করতে পারেন না। একবার, দুবার, তিনবার— এভাবে চলতে পারে না। অন্য দিকগুলোর কী হবে?...
তবে মজার বিষয়, গত রোববার এই সাক্ষাৎকারটি প্রচারের কিছু সময় পরই সেটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলে সিএনএন। পরে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়, এটি ২০২৫ সালের ফেব্রুয়ারির ভিডিও। সে সময় স্প্যানিশ...
সম্প্রতি ‘টিভি ৭ দিয়াস’ সাময়িকীকে সাক্ষাৎকার দেন রোনালদোর মা। সেই সাক্ষাৎকার প্রকাশ করেছে জিই নেটওয়ার্ক। ওই সাক্ষাৎকারে দোলোরেস আভেইরো জানিয়েছেন, রোনালদোর ঘটনা তাঁকে কাঁদিয়েছে। তবে রোনালদোকে...
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন...
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর