কোটি টাকার কেনাকাটা শেষে হাত থেকে ব্যাগ কেড়ে নিল ওরা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম

নতুন মৌসুম মাত্র শুরু হয়েছে। বায়ের লেভারকুসেনের সাবেক কোচ শাবি আলোনসো এই মৌসুমেই রেয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। তাঁর শূন্যস্থান পূরণ করেছিলেন আয়াক্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ এরিক টেন হাগকে দিয়ে। 

নতুন কোচকে ভরসা করে দলবদলের বাজারে ১৭ কোটি ইউরো খরচ করেছিল লেভারকুসেন। মৌসুমে তিন ম্যাচ খেলতেই কোচ টেন হাগকে ছাঁটাই করেছে জার্মান ক্লাব।

গত মে মাসে আলোনসোর বিদায়ের পর টেন হাগকে দুই বছরের  চুক্তিতে ডেকে আনে লেভারকুসেন। জার্মান কাপে চতুর্থ বিভাগের দল সনেনহফের বিপক্ষে ৪-০ ব্যবধানের জয় দিয়ে শুরু করেন টেন হাগ। কিন্তু লিগে প্রথম ম্যাচে হফেনহেইমের কাছে হেরে যায় দল। আর দ্বিতীয় ম্যাচে ভেরডার ব্রেমেনের বিপক্ষে দুই গোলের ব্যবধানে এগিয়ে গিয়েও ৩-৩ সমতায় ম্যাচ শেষ করে ২০২৪ এর লিগজয়ী।

এরপরই ধৈর্য হারিয়ে তাঁকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের ম্যানেজমেন্টের পরামর্শে শেয়ারহোল্ডারদের কমিটিই এ সিদ্ধান্ত নিয়েছে।

এই মৌসুমে দলবদলে বেশ ব্যস্ত সময় কাটিয়েছে জার্মান ক্লাব। কোচের পথ ধরে লিগ জেতানো দলের ফ্লোরিয়ান ভির্ৎজ, জেরেমি ফ্রিমপং, আমিন আদলি, অধিনায়ক গ্রানিত শাকা, লুকাস হ্রাদেকি ও জোনাথন টাহ বিদায় নিয়েছেন। আক্রমণ, মধ্যমাঠ, রক্ষণ ও গোলবারের মূল ভরসাদের ভাবে বিদায়ের পর দলটি নতুন করে সাজাতেই হতো। 

লেভারকুসেন সে কাজটা করেছে। দলবদলের বাজারে ১৭ কোটি ইউরো খরচ করে ৭জনকে দলে টেনেছে। ম্যানচেস্টার সিটি থেকে আর্জেন্টাইন বিস্ময় এচ্চেভেরিকে নিয়েছে ধারে। কিন্তু এত বিনিয়োগ ব্যবহার করার সুযোগ পেলেন না টেন হাগ।

লেভারকুসেনের ক্রীড়া বিভাগের ব্যবস্থাপনা পরিচালক সাইমন রলফস বলেছেন, ‘সিদ্ধান্তটা সহজ ছিল না। কেউ এই সিদ্ধান্ত নিতে চায় না। কিন্তু গত কয়েক সপ্তাহ দেখিয়ে দিয়েছে এই সেটাপে নতুন ও সফল একটি দল গড়া সম্ভব না। আমরা আমাদের দলের দক্ষতায় দৃঢ় বিশ্বাসী এবং নতুন সেটাপে উন্নতি করার পদক্ষেপ নেওয়ার জন্য যা করার দরকার করা হবে।’  

আলোনসোর অধীনে আক্রমণাত্মক ফুটবল খেলা দলটির ফুটবলাররা টেন হাগের রক্ষণাত্মক ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না। দলের এক সূত্র ইএসপিএনকে বলেছে, ক্লাব তাই দ্রুত পরিবর্তন আনতে চেয়েছে।

গত শনিবার ব্রেমেনের বিপক্ষে ম্যাচেই দলের মধ্যকার দ্বন্দ্ব স্পষ্ট হয়ে পড়েছিল। অধিনায়ক রবার্ট আন্ডরিখ ম্যাচ শেষে বলেছিলেন, ‘সবাই নিজের জন্য খেলেছে। সবাই মাঠে নিজের জন্য দৌড়েছে। আমাদের মধ্যে অন্য কোথাও মনোযোগ এমন খেলোয়াড়ের সংখ্যা অনেক বেশি। আমার মনে হয় না, বায়েরে এমন কিছু এর আগে কখনো দেখেছি আমি।’ 

ক্লাবের প্রধান নির্বাহী ফার্নান্দো কারো বলেছেন, ‘মৌসুমের এত শুরুতে এমন বিদায় দুঃখজনক, কিন্তু আমাদের মনে হয়েছে এটা দরকার ছিল।’

 

দীর্ঘ ৯ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেই চমক দেখাল হাল সিটি। শনিবার সিজনের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ হারিয়েছে তারা। 
গতকালের জয়ের পর লিগের ৩৫ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনেই আছে ইউনাইডেট। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল। দুটি দলেরই হাতে এখন ৩টি করে ম্যাচ বাকি আছে। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ...
পরের মৌসুমেই শিরোপা পুনরুদ্ধার করে বায়ার্ন। আর চলতি মৌসুমে তো গোলের রেকর্ডই নতুন করে লিখেছেন হ্যারি কেইন-লুইস দিয়াসরা। এবারের আগে বুন্দেসলিগায় এক মৌসুমে ১০০ গোলের মাইলফলক দেখা গেছে শুধু দুবার।...
ম্যাচের ৫৪ মিনিটে মধ্যমাঠে কালভার্ট-লেউইনকে ঠেকাতে চুলের পেছনের অংশ টেনে ধরেছিলেন মার্তিনেস। পরে ভিএআর যাচাই করে আর্জেন্টাইন ডিফেন্ডারকে লাল কার্ড দেখান রেফারি পল টিয়ারনি।
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর