লিভারপুল যেন গর্তে পড়া হাতি, ম্যান ইউনাইটেডের কাছেও খেল লাথি

টানা চার ম্যাচে হারের তেতো স্বাদ লিভারপুলের। অ্যানফিল্ডে ২-১ ব্যবধানে জিতেছে ম্যান ইউনাইটেড। ২০১৬ সালের পর এই প্রথম অ্যানফিল্ডে জয়ের স্বাদ পেল রেড ডেভিলরা।

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১১:১৩ এএম

হঠাৎ করে কী হলো লিভারপুলের? প্রিমিয়ার লিগে উড়ন্ত সূচনার পর হঠাৎ-ই খেই হারাল আর্নে স্লটের দল। লিগে টানা ৫ জয়ের পর হেরে বসল পরের দুটি ম্যাচে। মাঝে চ্যাম্পিয়নস লিগেও হেরেছে অলরেডরা।  সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গতকালের আগে টানা তিন ম্যাচে হার অলরেডদের। অনেকটা গর্তে পড়া হাতির মতো দশা।

এমন দুরবস্থায় থাকা লিভারপুলের বিপক্ষে গতকাল মাঠে নেমেছিল ম্যান ইউনাইটেড, যারা সবশেষ ৯ বছরে অ্যানফিল্ডে জয়ের দেখা পায়নি। শুধু তাই নয়, রুবেন আমোরিমের অধীনে সাম্প্রতিক সময়টাও ভালো যাচ্ছিল ইউনাইটেডের। গতকালের আগে লিগে খেলা ৭ ম্যাচের তিনটিতেই হেরেছে রেড ডেভিলরা। সেই ম্যান ইউনাইটেডই কিনা গতকাল অ্যানফিল্ডে গিয়ে লিভারপুলকে ২-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে!

২০১৬ সালের জানুয়ারির পর এই প্রথম অ্যানফিল্ডে জয়ের দেখা পেল ম্যান ইউনাইটেড। অন্যদিকে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১১ বছর পর প্রথমবার টানা চার ম্যাচে হারল লিভারপুল। দলের এমন বাজে পারফরম্যান্সে কপালে চিন্তার ভাঁজ পড়ছে লিভারপুল কোচের।

গতকাল অবশ্য ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইউনাইটেড। মাত্র দ্বিতীয় মিনিটে আমাদ দিয়ালোর পাসে অ্যানফিল্ডের দর্শকদের স্তব্ধ করেন এমবেউমো। শুরুতেই পিছিয়ে পড়া লিভারপুলকে ম্যাচে ফিরতে অপেক্ষা করতে হয় ৭৮ মিনিট পর্যন্ত। ফেদেরিকো চিয়েসার পাসে পা লাগিয়ে স্কোরলাইন ১-১ করেন কোদি খাকপো।

এ গোলের আগে খাকপোর তিনটি শট পোস্টে ও বারে লেগেছে। এছাড়া একিতিকে ও সালাহও বেশ কয়েকটি সহজ সুযোগ মিস করেছেন।

লিভারপুলের সুযোগ হারানোর ফায়দা ভালোভাবেই লুটেছে ইউনাইটেড। নির্ধারিত সময়ের ৬ মিনিট আগে দারুণ এক প্রতিআক্রমণে ব্রুনো ফের্নান্দেসের পাসে হেডে ইউনাইটেডের জয়সূচক গোলটি করে হ্যারি ম্যাগুয়ের।

এ জয়ে ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে উঠে এসেছে ম্যান ইউনাইটেড। অন্যদিকে সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে লিভারপুল।

দলের বেহাল দশা নিয়ে ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন লিভারপুল কোচ স্লট, ‘টানা চার ম্যাচ হারলে চিন্তার অবশ্যই কারণ আছে। আমরা জানি, ফুটবলে এর প্রভাব কতটা। টানা চার ম্যাচ হেরে যাওয়া অবশ্যই দলের ওপর প্রভাব ফেলবে।’

প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড তাঁর চিরাচরিত লম্বা চুল ছেঁটে ফেলেছেন। প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির ম্যাচে নতুন লুকে মাঠে নামবেন তিনি। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা...
দীর্ঘ ৯ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেই চমক দেখাল হাল সিটি। শনিবার সিজনের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ হারিয়েছে তারা। 
বোর্নমাউথের মাঠে ম্যান সিটির হোঁচট
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি আর্সেনালের ১৪তম লিগ শিরোপা। লন্ডনের ক্লাবটির চেয়ে এ শিরোপা বেশি জিতেছে শুধু লিভারপুল ও ম্যান ইউনাইটেড (২০টি করে)। ২০০৩-০৪ মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের অধীনে অপরাজিত থেকে...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর