স্প্যানিশ দৈনিক এএসের প্রতিবেদন

বার্সার বিপক্ষে উঠিয়ে নেওয়ায় ক্ষুব্ধ ভিনি রেয়াল মাদ্রিদ ছাড়ার কথাই ভাবছেন

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১২:২৩ পিএম

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে গত রোববার ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবাউয়ে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গেছে রেয়াল মাদ্রিদ। বার্সার সঙ্গে মুখোমুখি দেখায় টানা চার হারের পর স্বস্তির জয়- উদযাপনের আমেজটা বড় হওয়ার কথা রেয়াল মাদ্রিদের।

কিন্তু এমন সুসময়ের মধ্যেই মাদ্রিদের ভেতরকার অস্থির সময়ের খবর দিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস। এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কোচ শাবি আলোনসোর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে ভিনিসিয়ুসের। সম্পর্ক ধীরে ধীরে এতটাই নাজুক হচ্ছে যে, রেয়াল মাদ্রিদ ছাড়ার কথাও ভাবছেন ব্রাজিলিয়ান উইঙ্গার। ক্রীড়া বিষয়ক আরেক সংবাদমাধ্যম ইএসপিএনও একই ধরনের খবর দিয়েছে।

তা শাবি আলোনসোর সঙ্গে ভিনিসিয়ুসের সম্পর্কের অবনতি হওয়ার কারণ কী? গত রোববারের এল ক্লাসিকো যারা দেখেছেন, তারা হয়তো এতক্ষণে ধরে ফেলেছেন। বার্সার বিপক্ষে ওই ম্যাচের ৭২ মিনিটে ভিনিসিয়ুসকে তুলে নেন শাবি। কিন্তু রেয়াল মাদ্রিদ কোচের এ সিদ্ধান্ত মোটেও পছন্দ হয়নি ব্রাজিল তারকার।

বদলি হিসেবে মাঠ ছাড়ার তালিকায় নিজের জার্সি নাম্বার দেখতে পেয়ে যেন বিশ্বাসই করতে পারছিলেন না ভিনিসিয়ুস। ক্ষুব্ধ ভিনি রাগে গজরাতে গজরাতে মাঠ ছাড়েন। এ দৃশ্য এড়ায়নি সরাসরি সম্প্রচারে। এমনকি মাঠ ছাড়ার সময় কোচের উদ্দেশ্যে ক্ষোভ ঝাড়তেও ভিনিসিয়ুসকে।

এএস উল্লেখ করেছে, মাঠ ছাড়ার সময় ডাগআউটে দাঁড়ানো শাবি আলোনসোকে অতিক্রম করার সময় ভিনিসিয়ুস চিৎকার করে বলছিলেন, ‘সব সময় আমাকেই কেন?’ সেখানেই শেষ নয়, ২৫ বছর বয়সী এ তারকা উইঙ্গার আরও বলেছেন, ‘আমি দল ছাড়ছি। আমার চলে যাওয়াটাই ভালো হবে। আমি চলে যাচ্ছি।’

ডাগ আউট ছাড়ার সময়ও রাগ কমেনি ভিনির। ছবি: রয়টার্স

ক্ষোভ ঝাড়তে ঝাড়তে টানেলে ঢুকে পড়েন ভিনিসিয়ুস। কিছুক্ষণ পর আবার ফিরে যান সাইড বেঞ্চে। ম্যাচ শেষে লামিন ইয়ামালের সঙ্গে মাদ্রিদের খেলোয়াড়দের বিতণ্ডা শুরু হলে ভিনিও সেই বিতর্কে যোগ দেন। সেই বিতণ্ডা একপর্যায়ে প্রায় হাতাহাতিতে রূপ নেয়।

এএস দাবি করেছে, ভিনিসিয়ুস আর কোচ শাবি আলোনসোর ওপর আস্থা রাখতে পারছেন না। স্প্যানিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আলোনসোর প্রতি ‘আস্থার অভাব’ থেকে ‘ভিনিসিয়ুস গুরুতরভাবে রেয়াল মাদ্রিদ ছাড়ার কথা বিবেচনা করছেন।’

ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে ২০১৮ সালে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত মাদ্রিদের জার্সিতে ৩৩৬ ম্যাচে ১১১ গোল করেছেন ভিনি। মাদ্রিদের হয়ে ৩টি লা লিগা, ২টি চ্যাম্পিয়নস লিগসহ ১৪টি শিরোপা জিতেছেন। ব্রাজিল তারকা মনে করছেন, ক্লাব কিংবা কোচ তাঁর অতীত সাফল্য যথাযথভাবে সম্মান করছে না- এমনটাই বলা হয়েছে এএস-এর প্রতিবেদনে।

সেখানে এটাও উল্লেখ করা হয়েছে, বদলি হয়ে মাঠ ছাড়ার সময় ভিনিসিয়ুস যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন, এটি ক্লাব কর্তৃপক্ষের কাছে ভালো লাগেনি। খেলোয়াড় বাছাই, একাদশ সাজানো কিংবা অন্যান্য সিদ্ধান্তের ক্ষেত্রে কোচের ওপর পূর্ণ সমর্থন রাখছে মাদ্রিদ।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৩টি ম্যাচের ৩টিতে শুরুর একাদশে ভিনিকে রাখেননি আলোনসো। আর বাকি যে ১০টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন, সেগুলোর শেষ পর্যন্ত খেলেছেন মোটে ৩ ম্যাচে। এসব কারণে কোচের ওপর আস্থার অভাবে ভুগছেন ভিনিসিয়ুস। এএসের প্রতিবেদনের শেষ অংশ বলা হয়েছে, চুক্তি অনুযায়ী মাদ্রিদে ২০২৭ সাল পর্যন্ত থাকার কথা থাকলেও এমবাপ্পের মতো ক্লাব যদি তাঁর ওপর আস্থা না রাখে, তবে ক্লাব ছাড়তে চান ভিনিসিয়ুস।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুসের কাছের লোকজন মনে করছেন, মাদ্রিদ কোচ ভিনিকে আর পছন্দ করছেন না। এ কারণে চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত হলেও মেয়াদ বাড়ানো নিয়ে কথাবার্তা আপাতত বন্ধ রেখেছেন ব্রাজিল তারকা।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আলোনসোর সঙ্গে ভিনির সম্পর্ক একেবারে ভেঙে যায়নি, তবে অবনতি হয়েছে। আর পরিস্থিতির উন্নতি ঘটাতে ভিনি প্রথমে সতীর্থদের সঙ্গে ও পরে কোচ আলোনসোর সঙ্গে একান্তে বসবেন বলে উল্লেখ করেছে ইএসপিএন।

রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোনসো ও ভিনিসিয়ুস। ছবি: রয়টার্স

ম্যাচ শেষে অবশ্য নিজের ওমন ক্ষুব্ধ প্রতিক্রিয়ার ব্যাখ্যা দিয়েছেন ভিনি, তবে মাদ্রিদ ছাড়া কিংবা কোচের সঙ্গে সম্পর্কের অবনতি প্রসঙ্গে কোনো কিছু উল্লেখ করেননি। ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘মাদ্রিদের সব সমর্থকের জন্য আমার একটা বার্তা আছে। বিশেষ করে মাঠে এসে যারা আমাদের প্রাণ খুলে সমর্থন দিয়েছেন। এল ক্লাসিকো সব সময় এমনই হয়। মাঠে ও মাঠের বাইরে অনেক কিছুই ঘটে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি, কিন্তু সব সময় তা সম্ভব হয় না। কোনো তরুণ খেলোয়াড় বা সমর্থক- কারও প্রতি অসম্মান দেখানো উদ্দেশ্য ছিল না। মাঠে নামলে আমাদের দায়িত্বটা কী, সেটা আমরা জানি। আর আমরা আজ (রোববার) সেটাই করেছি। হালা মাদ্রিদ।’

অন্যদিকে রেয়াল মাদ্রিদ কোচ শাবিও সংবাদ সম্মেলনে ভিনিকে নিয়ে নেতিবাচক কোনো মন্তব্য করেননি, ‘এ ম্যাচে ভিনি শুধু গোলটাই পায়নি। সত্যি বলতে, ও সেরা ছন্দে থাকতেই ওকে আমি বদলি করি। হয়তো আরও কিছুক্ষণ অপেক্ষা করতে পারতাম। কিন্তু আমার মনে হয়েছিল, ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে নতুন শক্তি দরকার। ভিনিসিয়ুস মাঠে থাকতে চেয়েছিল, কারণ ওর ভালো লাগছিল।’

শাবি আরও বলেছেন, ‘ফ্রাঙ্কোও (মাস্তানতুয়োনো) মাঠে থাকতে (আসলে এটা ব্রাহিম দিয়াস/দানি কারভাহাল হবে) চেয়েছিল। ও আমাকে বলল, “আপনি আমাকে তুলছেন?” আমি বললাম, “হ্যাঁ”। ভিনির ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছে। তুলে নেওয়ায় কেউই খুব খুশি হয়িন। কিন্তু আমি দুজনের পারফরম্যান্সেই সন্তুষ্ট। সূচি অনেক ঠাসা, আর আমাদের (এভাবেই) এগিয়ে যেতে হবে।’

৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের আরেকটি বিশ্বকাপ শেষ হয়েছে হতাশা দিয়ে। ২০০২ সালে জার্মানিকে হারিয়ে সর্বশেষ শিরোপা জেতার পর সেলেসাওরা আর বিশ্বমঞ্চের সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরতে পারেনি। এবার কার্লো...
এবারের বিশ্বকাপে রেয়াল মাদ্রিদের ১১ জন ফুটবলার ৯টি ভিন্ন দলের হয়ে খেলছেন। এর মধ্যে ব্রাজিল ও ফ্রান্সের হয়ে খেলছেন সর্বোচ্চ দুজন করে। আর ইংল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, উরুগুয়ে, তুরস্ক, মরক্কো ও...
আলোচিত ঘটনাটি ম্যাচের ২২ মিনিটের। স্কটল্যান্ড রক্ষণের ভুলে বল পেয়েছিলেন ভিনিসিয়ুস। জ্যাক হেন্ড্রির কাছ থেকে বল কেড়ে নিয়ে দারুণ ফিনিশিংয়ে জালে বল জড়ান তিনি। তবে ভিএআর সেই গোলটি বাতিল করে। সে সময়...
কথায় আছে, বাঘ এক পা পিছিয়ে যায় থাবা মারার আগে। ব্রাজিলও যেন ঠিক সেটাই করেছে। মরক্কোর বিপক্ষে ড্র, চারদিকে সমালোচনা, মাঠজুড়ে অগোছালো ফুটবল। বিশ্বকাপের শুরুটা মোটেও ব্রাজিলসুলভ ছিল না। কিন্তু বড়...
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর