এক মাস পর ফিরেই রোনালদোর জোড়া গোল, হাজার থেকে দূরত্ব আর ‘৩৩’

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পিএম

ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে ফিরেই নিজের সেই পুরনো ছন্দে দেখা দিয়েছেন। এক মাসের চোট কাটিয়ে ফিরে এসেই সৌদি প্রো লিগে জোড়া গোল করেছেন। রোনালদোর ফেরার ম্যাচে সৌদি প্রো লিগের তলানির দল আল-নাজমাকে ৫-২ গোলে হারিয়েছে আল নাসর। 

৪১ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ডের জোড়া গোলের পর এই মৌসুমে লিগে ক্লাবের হয়ে তাঁর  মোট গোল ২৩টি। সেই সঙ্গে নিজের ক্যারিয়ারের ঐতিহাসিক এক মাইলফলকের আরও কাছে চলে গেলেন তিনি।  

রোনালদোর গতকালকের জোড়া গোলের পর তার ক্যারিয়ারের মোট গোল সংখ্যা ৯৬৭। এক হাজার থেকে আর মাত্র ৩৩ গোলের দূরত্বে দাঁড়িয়ে পর্তুগিজ এই তারকা। অবিশ্বাস্য রেকর্ডের পথে হাঁটা রোনালদো ৮২৫টি গোল করেছেন ক্লাবের হয়ে এবং ১৪২টি পর্তুগাল জাতীয় দলের হয়ে। 

বিশ্বকাপের আগে রোনালদোর ছন্দে ফেরাটা পর্তুগালের জন্য স্বস্তির। কারণ ফেব্রুয়ারির শেষ দিকে রোনালদো হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন এবং প্রথমে চোট যতটা ভাবা হয়েছিল তার চেয়েও গুরুতর ছিল। ফলে গত মাসে চিকিৎসার জন্য সৌদি আরব ছেড়ে স্পেনে যান তিনি।

অনেকেই রোনালদোর দ্রুত ফিরে আসা নিয়ে শঙ্কায় ছিলেন। চোটের কারণে সবশেষ দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলেননি তিনি। তবে গতকাল রোনালদোর ফিরে আসায় সব শঙ্কা দূর হয়েছে।

আল নাজমার বিপক্ষে দুটি গোলই রোনালদো করেছেন দ্বিতীয়ার্ধে। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড ৫৬তম মিনিটে পেনাল্টি নিজের প্রথম গোলটি করেন। এরপর ৭৩তম মিনিটে ওপেন প্লে থেকে নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন।

রোনালদোর বোন যে জর্জ জেসুসকে বিশ্বাসঘাতক বলেছেন, এটা বোধহয় না বললেও চলে। কয়েকদিন আগে নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে বেঞ্চে রাখেন জেসুস। ম্যাচের শেষদিকে ওয়ার্ম আপ করলেও এক মিনিটও খেলা হয়নি পর্তুগিজ...
তবে মজার বিষয়, গত রোববার এই সাক্ষাৎকারটি প্রচারের কিছু সময় পরই সেটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলে সিএনএন। পরে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়, এটি ২০২৫ সালের ফেব্রুয়ারির ভিডিও। সে সময় স্প্যানিশ...
পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠে নামেন দুদলের খেলোয়াড়রা। গ্যালারিতেও ছিলেন হাতে গোনা কিছু সংখ্যক দর্শক। তবে এসবের কোনো কিছুই প্রভাব ফেলেনি রোনালদোর খেলায়। ম্যাচের ৪২ মিনিটে ফারগোনোর জালে বল জড়ান...
সম্প্রতি ‘টিভি ৭ দিয়াস’ সাময়িকীকে সাক্ষাৎকার দেন রোনালদোর মা। সেই সাক্ষাৎকার প্রকাশ করেছে জিই নেটওয়ার্ক। ওই সাক্ষাৎকারে দোলোরেস আভেইরো জানিয়েছেন, রোনালদোর ঘটনা তাঁকে কাঁদিয়েছে। তবে রোনালদোকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর