অসুস্থতা নিয়ে খেলার ধকল পোহাতে হলো রোনালদোকে

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পিএম

বিশ্বকাপের আর দুই মাসের চেয়েও কম সময় বাকি। এর আগে পর্তুগিজ সমর্থকদের জন্য অস্বস্তির সংবাদ সামনে এসেছে। আল নাসরের হয়ে অসুস্থতা নিয়ে খেলে বিপাকে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

আল ইত্তিফাকের বিপক্ষে গতকাল রাতে ১-০ গোলের জয় পেয়েছে আল নাসর। সেই ম্যাচে অসুস্থতা নিয়ে খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ম্যাচ শেষে বমি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আল নাসর কোচ হর্হে জেসুস।

রোনালদো অসুস্থ থাকায় শুরুতে তাঁকে নামাতে চাননি কোচ। ম্যাচ শেষে এই ব্যাপারে জেসুস বলেন, ‘আমি ওকে দলে না রাখার কথা ভাবছিলাম, ও ভালো অবস্থায় ছিল না। ওর পেটে ব্যথা ছিল এবং সার্বিকভাবে ওকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। আমি ওকে তুলে(৮৯তম মিনিটে) নেওয়ার পর ও সরাসরি ড্রেসিং রুমে গিয়ে বমি করে।’

তবে পর্তুগিজ এই তারকা গুরুতর অসুস্থ নন। রোনালদো এখন পর্যন্ত আল নাসরের হয়ে চলতি মৌসুমে ২৪টি গোল করেছেন।  ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জুনে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। 

রোনালদোর বোন যে জর্জ জেসুসকে বিশ্বাসঘাতক বলেছেন, এটা বোধহয় না বললেও চলে। কয়েকদিন আগে নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে বেঞ্চে রাখেন জেসুস। ম্যাচের শেষদিকে ওয়ার্ম আপ করলেও এক মিনিটও খেলা হয়নি পর্তুগিজ...
তবে মজার বিষয়, গত রোববার এই সাক্ষাৎকারটি প্রচারের কিছু সময় পরই সেটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলে সিএনএন। পরে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়, এটি ২০২৫ সালের ফেব্রুয়ারির ভিডিও। সে সময় স্প্যানিশ...
পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠে নামেন দুদলের খেলোয়াড়রা। গ্যালারিতেও ছিলেন হাতে গোনা কিছু সংখ্যক দর্শক। তবে এসবের কোনো কিছুই প্রভাব ফেলেনি রোনালদোর খেলায়। ম্যাচের ৪২ মিনিটে ফারগোনোর জালে বল জড়ান...
সম্প্রতি ‘টিভি ৭ দিয়াস’ সাময়িকীকে সাক্ষাৎকার দেন রোনালদোর মা। সেই সাক্ষাৎকার প্রকাশ করেছে জিই নেটওয়ার্ক। ওই সাক্ষাৎকারে দোলোরেস আভেইরো জানিয়েছেন, রোনালদোর ঘটনা তাঁকে কাঁদিয়েছে। তবে রোনালদোকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর