পুরুষত্ব বাড়ানোর অবৈধ ড্রাগ নিয়ে নিষিদ্ধ নারী অ্যাথলেট

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম

প্যারিস অলিম্পিকে বিতর্কের কেন্দ্রে ছিলেন আলজেরিয়ার ইমান খেলিফ ও চীনের লিন ইউ-তিং। এ দুজন নারী বক্সার আসলেই ছেলে নাকি মেয়ে- এ নিয়েই ছিল বিতর্কটা। তাঁরা গত বছর ভারতে হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে লৈঙ্গিক যোগ্যতা নির্ধারণী টেস্টে পাস করতে পারেননি। তাঁদের দেহে মেয়েদের তুলনায় পুরুষের হরমোনের আধিক্য ছিল। যা উঠে আসে টেস্টোস্টেরন টেস্টে।

এবার কেনিয়ার এক নারী অ্যাথলেটের কারণে আবারও আলোচনায় টেস্টোস্টেরন। পুরুষের মতো শক্তি পেতে টেস্টোস্টেরন (পুরুষের দেহে বেশি মাত্রায় থাকা হরমোন) নিয়েছিলেন এমাকুলেট আনিয়াঙ্গো। পাশাপাশি রক্ত বৃদ্ধিকারী ইপিও হরমোন গ্রহণ করেছিলেন ২৪ বছর বয়সী এ ক্রস-কান্ট্রি দৌড়বিদ।

কিন্তু শেষ রক্ষা হয়নি। ডোপ টেস্টে ধরা পড়ে যান। নিষিদ্ধ এ ড্রাগ গ্রহণ করায় গত শুক্রবার অ্যাথলেটিক্স ইনটিগ্রিটি (এআইইউ) ইউনিট তাঁকে ৬ বছরের নিষেধাজ্ঞা দেয়।

আনিয়াঙ্গো গত জানুয়ারিতে হইচই ফেলে দিয়েছিলেন দারুণ এক কীর্তি গড়ে। মাত্র দ্বিতীয় নারী অ্যাথলেট হিসেবে ১০ কিলোমিটার শেষ করেছিলেন ২৯ মিনিটের মধ্যে (২৮ মিনিট ৫৭ সেকেন্ড)। ভ্যালেন্সিয়ায় অনুষ্ঠিত হয়েছিল এ প্রতিযোগিতা। তবে গত মাসে সাময়িকভাবে নিষিদ্ধ হন তিনি। এবার সেই নিষেধাজ্ঞা পাকাপাকি হলো।

এআইইউয়ের তথ্যানুসারে, গত সেপ্টেম্বরে আনিয়াঙ্গো জানিয়েছিলেন, কীভাবে তার শরীরে ইপিও ও টেস্টোস্টেরন এল, সেটা তিনি জানেন না। তবে সে সময় এটা স্বীকার করেছিলেন যে, বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য গেলে অজ্ঞান অবস্থায় তাঁকে ইনজেকশন দেওয়া হয়েছিল।

আনিয়াঙ্গোর ভাষ্যমতে, তিনি ইচ্ছাকৃতভাবে কোনো নিষিদ্ধ বস্তু গ্রহণ করেননি বা ইনজেকশন দেননি। এআইইউ তাঁর ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি এবং এ দৌড়বিদের বিরুদ্ধে ডোপিং নীতিমালা ভঙ্গের অভিযোগ আনে। এ অভিযোগের জবাব দেওয়ার জন্য আনিয়াঙ্গোর সামনে গত ১ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেধে দেয় এআইইউ। কিন্তু এ সময় স্বপক্ষে কোনো প্রমাণ বা যুক্তি প্রদান করতে পারেননি আনিয়াঙ্গো। একইসঙ্গে ডোপ টেস্টের বিভিন্ন পরীক্ষায় পজিটিভ ফল আসতে থাকে। ফলে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার কবলে পড়েন ২৪ বছর বয়সী এ অ্যাথলেট।

এআইইউ জানিয়েছে, আনিয়াঙ্গোর নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে গত ২৬ সেপ্টেম্বর থেকে। তবে গত ৩ ফেব্রুয়ারির পর যত ইভেন্টে অংশ নিয়েছিলেন তিনি, সেখানে তাঁর সবগুলোর ফল বাতিল করা হবে।

উল্লেখ্য, গত মার্চে সার্বিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ক্রস-কান্ট্রি চ্যাম্পিয়নশিপে চতুর্থ হয়েছিলেন তিনি। এ প্রতিযোগিতায় দলগত ইভেন্টে সোনা জিতেছিল কেনিয়া।     

কোনো প্রবাসী ফুটবলার ছাড়াই মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাফুফে। টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ অলিম্পিক দল।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর ঘটনা ক্রিকেটে আপাতত ভারতের জন্য বড় ধাক্কা না হলেও, ভারতের ২০৩৬ অলিম্পিক আয়োজনের সম্ভাবনার ওপর...
পাকিস্তানের কারাকোরাম পাহাড় চড়তে গিয়ে মৃত্যুবরণ করেছেন দুইবারের স্বর্ণজয়ী জার্মান অলিম্পিয়ান লরা ডালমাইয়ারের। জার্মানির এই বায়াথলন চ্যাম্পিয়ন গত সোমবার পাকিস্তানের পর্বতারোহণের সময় পাথরের আঘাতে...
যুক্তরাষ্ট্র অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির সিদ্ধান্ত
আয়োজক কমিটির হালনাগাদ নীতিমালা অনুযায়ী, আসন্ন ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ট্রান্সজেন্ডার নারীরা নারীদের কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। ইউএসওপিসির নেওয়া এ সিদ্ধান্ত চলতি বছরের শুরুতে মার্কিন...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর