অস্ট্রেলিয়ান ওপেনে ফেরা হলো না নাদালের

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:৫০ পিএম

স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল প্রায় এক বছর পর আবার ফিরেছিলেন কোর্টে। গত অস্ট্রেলিয়ান ওপেনে ছিটকে পড়ার পর থেকেই চোটাঘাতে আর কোর্টে পাওয়া যায়নি ২২ গ্র্যান্ডস্ল্যামজয়ীকে। তবে চোটমুক্ত হয়ে আজই শেষ হওয়া ব্রিসবেন ওপেনে খেলতে নেমেছিলেন নাদাল। 

কিন্তু ব্রিসবেন ওপেনই নাদালের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। টুর্নামেন্টের একক ও দ্বৈত – দুটিতেই নেমেছিলেন নাদাল। দ্বৈতে আগেই হেরে গিয়েছিলেন, গত শুক্রবার হেরে যান এককের শেষ কোয়ার্টার ফাইনালেও। কিন্তু সেই হারের পথে উরুর পেশিতে চোট পান নাদাল। এরপর আজ নাদাল জানিয়েছেন, এবারের অস্ট্রেলিয়ান ওপেনেও আর খেলা হচ্ছে না তাঁর। 

চোটের সঙ্গে ৩৪৯ দিনের লড়াইয়ের পর সদ্যবিদায়ী বছরের শেষ দিনে ব্রিসবেন ওপেনের দ্বৈতেই প্রথম নেমেছিলেন নাদাল, তাঁরই কোচিং প্যানেলের সদস্য মার্ক লোপেসের সঙ্গে জুটি বেঁধে। অবশ্য শেষ ৩২-এ অস্ট্রেলিয়ান জুটি ম্যাক্স পার্সেল ও জর্ডান থম্পসনের কাছে ৬-৪, ৬-৪ গেমে হেরে বসেন। 

তবে সেই ম্যাচ হারলেও নাদাল আশাবাদী ছিলেন এই বছর শেষেও খেলা চালিয়ে যেতে পারবেন। গত জুনে বাম কোমরে অপারেশন করা নাদাল বলেছেন, ‘যদি চোটমুক্ত থাকতে পারি - অতীত যদিও বলছে সেটা কঠিন হবে - তাহলে ভালো খেলা হয়তো সম্ভব। আর তা যদি হয় এবং প্রতিদিন যদি খুব বেশি ব্যথা না করে, সবকিছু যদি ঠিকঠাকভাবে চলে, তাহলে (খেলা চালিয়ে যাওয়া) কেন নয়?’    

এরপর এককে পরপর দুই ম্যাচে জিতে যান নাদাল। কিন্তু শেষ আটে নাদালকে হারিয়ে দিলেন সেই থম্পসনই। সেই ম্যাচেই চোট নিয়ে শেষদিকে লড়েছেন নাদাল।

এরপর আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৭ বছর বয়সী নাদাল জানিয়েছেন দুঃসংবাদ, ‘…স্ক্যান রিপোর্টে পেশিতে ছোট একটি ‘চিড়’ ধরা পড়েছে। এখনো আমি ৫ সেটের ম্যাচ সম্পন্ন করার অবস্থানে নেই। ডাক্তার দেখানোর জন্য স্পেন যাচ্ছি, সেখানে বিশ্রাম নেব এবং চিকিৎসা গ্রহণ করব।’

আগামী ১৪ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হতে যাচ্ছে। যেখানে নাদাল না থাকায় আবারো শিরোপার বড় দাবিদার নোভাক জোকোভিচ।

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও আর্সেনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আজ ম্যাচ আছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এছাড়া ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে রায়ো ভায়েকানো। এছাড়া ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
ফুটবল, ক্রিকেট কিংবা অন্য কোনো খেলাকে ছাপিয়ে লরিয়াস অ্যাওয়ার্ডে যে এবার টেনিসের দাপট থাকবে, সেটা অনুমিতই ছিল। সেই অনুমিত বিষয়টাই গতকাল সোমবার নিশ্চিতে রূপ নিয়েছে। ক্রীড়াঙ্গনের ‘অস্কার’ খ্যাত ২০২৬...
সোনাহাট বাজারে বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে এসে কৃষকরা জানতে পারেন আজ সার বিতরণ করা হবে না। এতে তারা বিক্ষুব্ধ হয়ে ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ...
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৭ জনে। এখনও নিখোঁজ ৪ হাজার ৮শর বেশি। বুধবার নেপাল পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।
বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামে এ ঘটনা হয়। 
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর