শুরুতেই শেষের বিষাদ ছড়িয়ে বিদায় নাদালের  

আপডেট : ২৭ মে ২০২৪, ১১:০৮ পিএম

চোট এতটাই ভুগিয়েছে তাঁকে যে, এবার রোলাঁ গাঁরোতে শেষ পর্যন্ত খেলতে পারবেন কি না, সে নিয়েই ঘোর সংশয় ছিল। সে সংশয় দূরে ঠেলে রাফায়েল নাদাল ফ্রেঞ্চ ওপেনে খেলেছেন। তবে অতটুকুই। রোমাঞ্চের গল্পটা আর এগিয়ে নেওয়া হলো না স্প্যানিশ টেনিস কিংবদন্তির।

টুর্নামেন্টটা ফরাসি মাটিতে হলেও স্প্যানিশ নাদালের মতো করে কেউ তো এটিকে আপন করে নিতে পারেননি। নাদালের মতো আপন করে কাউকে নেয়নি ফ্রেঞ্চ ওপেনও। প্রিয় লাল কোর্টে হয়তো ফিরে আসতেই হতো নাদালকে! শেষ বিদায়ের আগে ঘরে ফেরার আর্তি যেমন থাকে সবার!

নাদাল চোটের ধকল কাটিয়ে ফিরেছেন বটে, তবে বেশিদূর আর যেতে পারেননি। প্রথম রাউন্ডেই এবার তাঁর জন্য কঠিন পরীক্ষা রেখেছিল ফ্রেঞ্চ ওপেন – আলেক্সান্দার জভেরেভ। জার্মান তরুণের কাছে আজ প্রথম তিন সেটেই ৩-৬, ৬-৭ (৫/৭), ৩-৬ গেইমে হেরে বিদায় নিয়েছেন নাদাল। ফর্ম আর ফিটনেস যে তাঁর পাশে নেই, সেটা প্রতিটি সেটই বুঝিয়ে দিয়েছে নির্মমভাবে। 

এ-ই যে শেষ, সেটা হয়তো যে কারওই জানা হয়ে গিয়েছিল। বয়স হয়ে গেছে ৩৭, চোট দুদন্ডও শান্তিতে থাকতে দিচ্ছে না বেশ কয়েক বছর হলো। নাদাল অবশ্য ম্যাচ শেষে একটা যদি-কিন্তু দিয়ে রেখেছেন, ‘এই শেষবার আপনাদের সামনে এলাম। অবশ্য…আমি শতভাগ নিশ্চিত নই (এটাই শেষ কি না)। যদি এ-ই শেষ হয়, তবে বলি, আমি মুহূর্তগুলো খুব উপভোগ করেছি।’

ফ্রেঞ্চ ওপেনও নাদালকে তা-ই বলবে!

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও আর্সেনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আজ ম্যাচ আছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এছাড়া ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে রায়ো ভায়েকানো। এছাড়া ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
ফুটবল, ক্রিকেট কিংবা অন্য কোনো খেলাকে ছাপিয়ে লরিয়াস অ্যাওয়ার্ডে যে এবার টেনিসের দাপট থাকবে, সেটা অনুমিতই ছিল। সেই অনুমিত বিষয়টাই গতকাল সোমবার নিশ্চিতে রূপ নিয়েছে। ক্রীড়াঙ্গনের ‘অস্কার’ খ্যাত ২০২৬...
সোনাহাট বাজারে বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে এসে কৃষকরা জানতে পারেন আজ সার বিতরণ করা হবে না। এতে তারা বিক্ষুব্ধ হয়ে ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ...
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৭ জনে। এখনও নিখোঁজ ৪ হাজার ৮শর বেশি। বুধবার নেপাল পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।
বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামে এ ঘটনা হয়। 
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর