ইতিহাস গড়ার হাতছানি দিচ্ছে ফাইনাল

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১১:৫৩ এএম

উইম্বলডনের সেমিফাইনালে লরেনসো মুসেত্তির বিপক্ষে ফেবারিট হিসেবে কোর্টে নেমেছিলেন নোভাক জোকোভিচ। প্রথম সেট ৬-৪ গেমে জিতে অনায়াস জয়ের ইঙ্গিত দিয়েছিলেন সার্বিয়ান কিংবদন্তি। কিন্তু দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতার আভাস দেন মুসেত্তি। ২৫তম বাছাইয়ের বিপক্ষে সেটটা জিততে টাইব্রেকার খেলতে হয়েছে জোকোভিচকে।

সেখানে অবশ্য প্রতিদ্বন্দ্বিতা গড়ে পারেননি মুসেত্তি। টাইব্রেকারে ৭-২ ব্যবধানে জিতে যান দ্বিতীয় বাছাই জোকোভিচ। তৃতীয় সেটে ৬-৪ গেমে জিতে আরেকটা ফাইনালে উঠে যান ৩৭ বছর বয়সী টেনিস কিংবদন্তি।

সর্বশেষ উইম্বলডনেও ফাইনালে উঠেছিলেন জোকোভিচ। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে কার্লোস আলকারাসের বিপক্ষে হেরে বসেন সার্বিয়ান মহাতারকা। এবারও ফাইনালে স্প্যানিশ তরুণ। গতকাল জোকোভিচ জিততেই গতবারের পুনরাবৃত্তি নিশ্চিত হয়ে যায়।

আগামী রোববার শিরোপার লড়াইয়ে নামবেন আলকারাস-জোকোভিচ। উইম্বলডনে এ নিয়ে দশম ফাইনালে নামছেন জোকোভিচ। সবমিলিয়ে ৩৭তম গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলতে নামবেন তিনি। আগের ৩৬ ফাইনালে রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন জোকোভিচ।

নারী ও পুরুষ বিবেচনায় নিলে ২৪ গ্র্যান্ড স্লাম জিতেছেন মাত্র দুজন। জোকোভিচের সঙ্গী আরেক কিংবদন্তি মার্গারেট কোর্ট। আগামীকাল আলকারাসকে হারাতে পারলেই এককভাবে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক বনে যাবেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি।

একইসঙ্গে আরেকটা রেকর্ডেও উঠবে জোকোভিচের নাম। উইম্বলডন ইতিহাসে রেকর্ড ৮টি শিরোপা জিতেছেন সুইস মহাতারকা রজার ফেদেরার। অন্যদিকে এর আগে ৭ বার উইম্বলডন শিরোপা জিতেছেন জোকোভিচ। আগামীকাল জিতলেই উইম্বলডনে ফেদেরারের পাশে বসবেন সার্বিয়ান মহাতারকা।

তবে আলকারাসকে হারানো মোটেও সহজ হবে না জোকোভিচের জন্য। কয়েকদিন আগেই ফ্রেঞ্চ ওপেন জিতে সব চেয়ে কম বয়সে তিনটি ভিন্ন কোর্টে গ্র্যান্ড স্লাম জেতার কীর্তি গড়েছেন ২১ বছর বয়সী স্প্যানিশ তারকা।

ফাইনালের প্রতিপক্ষ সম্পর্কে জোকোভিচ বলেছেন, ‘ও (আলকারাস) সবদিক থেকে ভারসাম্যপূর্ণ খেলোয়াড়ের দারুণ এক উদাহরণ। আলকারাসের দারুণ একটি কোচিং দল আছে। ওর মূল্যবোধও দারুণ। ওর মধ্যে অনেক ক্যারিশম্যাটিক ব্যাপার আছে, আর এগুলো সে দুর্দান্ত ভাবে টেনে নিয়ে যাচ্ছে। এ কারণে সে এত জনপ্রিয়।’

আলকারাস কঠিন প্রতিপক্ষ হলেও এবার শিরোপা জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী জোকোভিচ, ‘২১ বছর বয়সীদের মধ্যে আমার দেখা সর্বকালের সেরাদের একজন সে। ভবিষ্যতে ওর অনেক কীর্তি দেখব আমরা। সে আরও অনেক গ্র্যান্ড স্লাম জিতবে। কিন্তু আশা করছি দুই দিনের মধ্যে জিতবে না। আমি অবসর নেয়ার পরে এসব জিততে পারবে।’

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও আর্সেনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আজ ম্যাচ আছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এছাড়া ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে রায়ো ভায়েকানো। এছাড়া ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
ফুটবল, ক্রিকেট কিংবা অন্য কোনো খেলাকে ছাপিয়ে লরিয়াস অ্যাওয়ার্ডে যে এবার টেনিসের দাপট থাকবে, সেটা অনুমিতই ছিল। সেই অনুমিত বিষয়টাই গতকাল সোমবার নিশ্চিতে রূপ নিয়েছে। ক্রীড়াঙ্গনের ‘অস্কার’ খ্যাত ২০২৬...
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর