ইতিহাস গড়ে নাদালের পেছনে ছুটছেন আলকারাস

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১০:২৯ পিএম

টেনিস কোর্টে একের পর এক নিজের নামের পাশে নতুন কীর্তি যোগ করে যাচ্ছেন। চলতি বছরে টানা দুটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। এবার ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসর অলিম্পিকেও প্রথমবার খেলতে নেমেই ইতিহাস গড়লেন কার্লোস আলকারাস। 

২১ বছর এই স্প্যানিয়ার্ড এবার অলিম্পিকের ইতিহাসে সর্বকনিষ্ঠ তারকা হিসেবে ফাইনালে উঠেছেন। এটা অবশ্য ১৯৮৮ অলিম্পিকে আবার টেনিস ফেরত আসার পরের হিসাব, মাঝে ১৯২৪ অলিম্পিকের পর থেকে ৮৮-র আগ পর্যন্ত অলিম্পিকে টেনিস ছিল না। টেনিস ফেরত আসার আগে-পরের সময় মিলিয়ে হিসাব করলে অবশ্য আলকারাস দ্বিতীয়, তাঁর ১৯০৪ অলিম্পিকে রবার্ট লেরয় আরও কম বয়সে অলিম্পিক টেনিসে ছেলেদের এককের ফাইনালে উঠেছিলেন। 

আজ প্যারিসে পুরুষ এককের ফাইনালে যাওয়ার লড়াইয়ে কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমেকে সরাসরি সেটে হারিয়েছেন। মাত্র ৭৫ মিনিটেই কানাডিয়ান তারকাকে ৬-১, ৬-১ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন আলকারাজ।
    
তা এই জয়ে ফাইনালে উঠে একটা কীর্তি তো গড়েছেন, অন্যদিকে স্পেনেরই কিংবদন্তি রাফায়েল নাদালের একটা রেকর্ডের আর এক ধাপ দূরত্বে চলে গেছেন আলকারাস। ২০০৮ সালে নাদাল ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের পর অলিম্পিকে সোনা জয়ের কীর্তি গড়েছিলেন। আলকারাস এরই মধ্যে এ বছরের ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জিতেছেন, অলিম্পিক সোনার এক ধাপ দূরত্বেও চলে এসেছেন। 

সে পথে ফাইনালে আলকারাস প্রতিপক্ষ হিসেবে কাকে পাবেন, সেটি ঠিক হবে দ্বিতীয় সেমিফাইনালে নোভাক জোকোভিচ-লরেনসো মুসেত্তির লড়াইয়ে। যেখানে স্বাভাবিকভাবেই ফেবারিট জোকোভিচ। সার্বিয়ান তারকা তাঁর ক্যারিয়ারের প্রথম স্বর্ণের খোঁজে আছেন। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে পাওয়া ব্রোঞ্জের পর আর কোন অলিম্পিকে পদক পাননি জোকোভিচ।

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও আর্সেনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আজ ম্যাচ আছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এছাড়া ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে রায়ো ভায়েকানো। এছাড়া ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
কোনো প্রবাসী ফুটবলার ছাড়াই মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাফুফে। টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ অলিম্পিক দল।
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকা লিটারে বিক্রি হবে। এর আগে একই পরিমাণ বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। অর্থাৎ এক লিটারে ভোক্তাকে আগের চেয়ে ৫...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেশটির জরুরি উদ্ধার অভিযান ব্যবস্থায় ব্যাপক ঘাটতি তুলে ধরেছে। ডিজিটাল মানচিত্র এবং অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে আধুনিক ও স্মার্ট দেখানোর চেষ্টা করেছে সরকার। তবে সাধারণ...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর