এমন অঘটনও দেখতে হলো আলকারাসকে

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৬:০২ পিএম

অলিম্পিকে স্বর্ণ জয়ের দ্বারপ্রান্তে থেকেও নোভাক জোকোভিচের কাছে হেরেছিলেন কার্লোস আলকারাস। প্যারিসের স্মৃতি ভুলে ইউএস ওপেনে ঘুরে দাঁড়াবেন এই স্প্যানিয়ার্ড তা অনেকেই ধারণা করেছিলেন। অলিম্পিকের আগে সর্বশেষ দুই গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন আর উইম্বলডন তো তাঁরই জয়জয়কার দেখেছে! তবে ইউএস ওপেনে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন ২১ বছর বয়সী এই টেনিস তারকা। 

ইউএস ওপেনে দ্বিতীয় রাউন্ডে নেদারল্যান্ডসের বোতিচ ফন দে জান্ডস্লুপের কাছে সরাসরি সেটে, ৬–১, ৭–৫, ৬–৪ গেমে হেরেছেন আলকারাস। 

তবে হারের ব্যবধান নয়, আলকারাসের বিদায়ের দিনে চমক হয়ে এসেছে তাঁর হারের ধরন, আর তার চেয়েও বেশি চমক জাগাচ্ছে তাঁর প্রতিপক্ষের র‍্যাঙ্কিং! র‍্যাঙ্কিংয়ের ৩ নম্বরে থাকা আলকারাস যে জান্ডস্লুপের কাছে হেরেছেন, ডাচ এই তারকার র‍্যাঙ্কিং ৭৪! এমনি এমনিই তো আলকারাসের এই হারকে সাম্প্রতিক সময়ে গ্র্যান্ড স্লামের সবচেয়ে বড় অঘটন বলা হচ্ছে না! 

২০২১ ফ্রেঞ্চ ওপেনের পর থেকে আলকারাস কখনোই র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ১৫ বাছাইয়ের বাইরে কারও বিপক্ষে হারেননি। শুধু তা-ই নয়, চমক হয়ে আসবে এই তথ্যটিও যে, সে সময়ে ১৮ বছর বয়সী আলকারাস নিজেই ছিলেন র‍্যাঙ্কিংয়ে ৯৭তম স্থানে। সে সময়কাল থেকে ৩ বছর গ্র্যান্ড স্লামে কখনোই ১৫ র‍্যাঙ্কিংয়ের বাইরে থাকা কারও কাছে না হারা এই স্প্যানিয়ার্ড আজ হারলেন র‍্যাঙ্কিংয়ে ৭৪তম স্থানে থাকা ডাচ তারকার কাছে! অঘটন নয় তো কী!  

তিক্ত হারের দিনে ম্যাচের শুরুতেই ছন্দে ছিলেন না স্প্যানিশ তারকা। একের পর এক ‘আনফোর্সড এরর’ করেছেন। অন্যদিকে জান্ডস্লুপ বেসলাইন থেকে দারুণভাবে ফিরিয়েছেন আলকারাসের শটগুলো, নেট প্লে-তে দেখিয়েছেন আগ্রাসন। 

নিজের প্রথম সার্ভেই ব্রেক দিয়ে বসেন আলকারাস। প্রথম সেটে আরও একবার সার্ভে ব্রেক দিয়ে ৬-১ গেমে প্রথম সেট হারেন আলকারাস। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েও ব্যর্থ হয়েছেন, হেরেছেন ৭-৫ গেমে। তৃতীয় সেটেও আগের দুই সেটের মতো দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ৬-৪ গেমে হারেন। ফলে ৩-০ সেটে হেরে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ২০২২ ইউএস ওপেন চ্যাম্পিয়ন। এই ইউএস ওপেন দিয়েই গ্র্যান্ড স্লাম শিরোপা জেতার রাস্তায় পথচলা শুরু হয়েছিল আলকারাসের।

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও আর্সেনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আজ ম্যাচ আছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এছাড়া ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে রায়ো ভায়েকানো। এছাড়া ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
ফুটবল, ক্রিকেট কিংবা অন্য কোনো খেলাকে ছাপিয়ে লরিয়াস অ্যাওয়ার্ডে যে এবার টেনিসের দাপট থাকবে, সেটা অনুমিতই ছিল। সেই অনুমিত বিষয়টাই গতকাল সোমবার নিশ্চিতে রূপ নিয়েছে। ক্রীড়াঙ্গনের ‘অস্কার’ খ্যাত ২০২৬...
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৭ জনে। এখনও নিখোঁজ ৪ হাজার ৮শর বেশি। বুধবার নেপাল পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।
বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামে এ ঘটনা হয়। 
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর