ইউএস ওপেন

স্বপ্ন পূরণের সঙ্গে ৪৩ কোটি টাকাও পেলেন সাবালেঙ্কা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ এএম

গত বছর ইউএস ওপেনে মেয়েদের এককের ফাইনালে কোকো গাফের কাছে হারের পর লকার রুমে গিয়ে নিজের র‍্যাকেট ভেঙেছিলেন আরিনা সাবালেঙ্কা। সে সময় বেলারুশিয়ান টেনিস তারকার বিষাদমাখা মুখের ছবি আলোড়ন তুলেছিল নেট দুনিয়ায়। এক বছর পর সেই ফ্লাশিং মিডোজেই ইউএস ওপেনে নিজের প্রথম শিরোপা জিতলেন সাবালেঙ্কা।

গতকাল শনিবার রাতে বছরের শেষ গ্র্যান্ড স্লামের ফাইনালে জেসিকা পেগুলাকে ৭-৫, ৭-৫ গেমে হারিয়েছেন টেনিসে মেয়েদের দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা। এটি ২৬ বছর বয়সী বেলারুশিয়ান তারকার ক্যারিয়ারে তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা।

গত বছর অস্ট্রেলিয়া ওপেন জেতার পর চলতি বছরের জানুয়ারিতেও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখেন সাবালেঙ্কা। এরপর গতকাল জিতলেন ইউএস ওপেন শিরোপা। এতে দারুণ একটা কীর্তিতে উঠেছে সাবালেঙ্কার নাম।

ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ছাড়িয়ে বেলারুশিয়ান টেনিস তারকাদের মধ্যে সবচেয়ে বেশি শিরোপার মালিক এখন সাবালেঙ্কা। শুধু তাই নয়, উন্মুক্ত যুগে একই বছর দুই হার্ড কোর্টেই (অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন) শিরোপা জেতা পঞ্চম নারী টেনিস তারকা তিনি।

অবশ্য প্রথমবারের মতো ইউএস ওপেন জেতার পথটা সহজ ছিল না সাবালেঙ্কার। প্রতিপক্ষ পেগুলা ঘরের মাঠে ব্যাপক সমর্থন পেয়েছেন। প্রথম সেটে ৭-৫ গেমে হারার পর দ্বিতীয় সেটে একটা পর্যায়ে ৫-৩ গেমে এগিয়ে গিয়েছিলেন ৩০ বছর বয়সী মার্কিন তারকা।  তবে সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। এক ঘণ্টা ৫৩ মিনিটের স্নায়ুক্ষয়ী লড়াই শেষে শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছেন টেনিসের দ্বিতীয় বাছাই।

অনুভূতি জানাতে গিয়ে সাবালেঙ্কা বলেছেন, ‘এ মুহূর্তে আমি ভাষা হারিয়ে ফেলেছি। এটা সবসময়ই আমার কাছে স্বপ্ন ছিল। অবশেষে আমি স্বপ্নের শিরোপা পেয়েছি। আপনি যদি স্বপ্নপূরণের জন্য সত্যিই সবকিছু বিসর্জন দিয়ে কঠোর পরিশ্রম চালিয়ে যান, অবশ্যই সেটা একদিন পাবেন।’

সাবালেঙ্কার যে শুধু স্বপ্নপূরণ হয়েছে, এমন নয়। গ্র্যান্ড স্লাম জিতে ৩.৬ মিলিয়ন ইউএস ডলার পেয়েছেন বেলারুশিয়ান তারকা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩ কোটি টাকারও বেশি! 

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও আর্সেনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আজ ম্যাচ আছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এছাড়া ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে রায়ো ভায়েকানো। এছাড়া ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
ফুটবল, ক্রিকেট কিংবা অন্য কোনো খেলাকে ছাপিয়ে লরিয়াস অ্যাওয়ার্ডে যে এবার টেনিসের দাপট থাকবে, সেটা অনুমিতই ছিল। সেই অনুমিত বিষয়টাই গতকাল সোমবার নিশ্চিতে রূপ নিয়েছে। ক্রীড়াঙ্গনের ‘অস্কার’ খ্যাত ২০২৬...
সোনাহাট বাজারে বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে এসে কৃষকরা জানতে পারেন আজ সার বিতরণ করা হবে না। এতে তারা বিক্ষুব্ধ হয়ে ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ...
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৭ জনে। এখনও নিখোঁজ ৪ হাজার ৮শর বেশি। বুধবার নেপাল পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।
বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামে এ ঘটনা হয়। 
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর