সাংবাদিক ‘অপমান’ করেছিলেন, তাই প্রশ্নোত্তর পর্বে আর থাকলেন না তিনি

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১১:৩০ পিএম

কোয়ার্টার ফাইনালেই অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল দেখা হয়ে যাচ্ছে!

নোভাক জোকোভিচ বনাম কার্লোস আলকারাস – এর চেয়ে বড় ম্যাচ বর্তমান টেনিসে আর কী হতে পারে! অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে আজ জোকোভিচ ও আলকারাস দুজনই নিজ নিজ ম্যাচ জেতায় নিশ্চিত হয়ে গেল, আগামী ২১ জানুয়ারি কোয়ার্টার ফাইনালেই দেখা হচ্ছে তাঁদের।

তবে এমন জিবে জল আনা ম্যাচের নিশ্চয়তা এনে দেওয়ার পাশাপাশি জোকোভিচ আজ অস্ট্রেলিয়ান ওপেনে খবরের শিরোনাম হয়েছেন কিছু না বলে! ম্যাচের পর কোর্টেই টুর্নামেন্টের অফিশিয়াল চ্যানেলের সঙ্গে ছোট্ট প্রশ্নোত্তর পর্ব থাকে সব সময়, কিন্তু অফিশিয়াল চ্যানেলেরই এক সাংবাদিক তাঁকে ও সার্বিয়ার দর্শকদের ম্যাচের আগে খোঁচা মারার প্রতিবাদে সে সময়ে প্রশ্নোত্তর পর্ব হতে না দিয়েই মাঠ ছাড়েন জোকোভিচ।

রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লামের পথে ছুটতে থাকা জোকোভিচ আজ চতুর্থ রাউন্ডে চেক প্রজাতন্ত্রের জিরি লেহেচকাকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৭/৪) গেমে সহজেই হারিয়েছেন। তাতে নিশ্চিত হয়, আজই অন্য ম্যাচে চোট নিয়ে জ্যাক ড্রেপার মাঠ ছেড়ে যাওয়ায় পরের পর্বে উঠে যাওয়া আলকারাসের (ড্রেপারের চোটের আগে ৭-৫, ৬-১ গেমে দুই সেট জিতেছিলেন আলকারাস) সঙ্গে কোয়ার্টার ফাইনালে নামতে যাচ্ছেন ‘জোকো।’ কিন্তু ম্যাচের পর সেটি নিয়ে কথা হবে কী, কোর্টে জোকোভিচের কথা না বলাই হয়ে গেল শিরোনাম।

অস্ট্রেলিয়ায় কখনোই দর্শকের কাছ থেকে সেভাবে ভালোবাসা পান না জোকোভিচ, অন্তত রজার ফেদেরার-রাফায়েল নাদালদের মতো করে তো নয়ই! আজ রড লেভার অ্যারেনায় ম্যাচে দর্শকের দুয়োর শিকার হয়েছিলেন জোকোভিচ, বিশেষ করে তৃতীয় সেটে যখন লেহেচকার প্রতিরোধ ম্যাচটাকে চতুর্থ সেটে নিয়ে যাওয়ার সম্ভাবনা জাগাচ্ছিল। শেষ পর্যন্ত তিন সেটেই ম্যাচ শেষ করে দেন জোকোভিচ।

কিন্তু ম্যাচের পর অফিশিয়াল সম্প্রচারক চ্যানেল ‘চ্যানেল নাইনে’ সাবেক টেনিস তারকা জিম কুরিয়ারের সঙ্গে ছোট্ট প্রশ্নোত্তর পর্বের রীতি থাকলেও জোকোভিচ সেটি মানেননি। বরং মাইক্রোফোন হাতে নিয়ে দুই বাক্যেই সে পর্ব শেষ করে দিলেন। বললেন, ‘আজ রাতে এখানে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সমর্থন আমার ভালো লেগেছে, পরের রাউন্ডে আপনাদের সঙ্গে দেখা হবে।’ বলে কোর্ট ছেড়ে যান।

কেন এমন করলেন, সে ব্যাখ্যা ম্যাচের পর সংবাদ সম্মেলনে দিয়েছেন জোকোভিচ। সেখানেই উঠে এল সম্প্রতি চ্যানেল নাইনেরই এক সাংবাদিক টনি জোনসের গত শুক্রবারের এক কাণ্ডের কথা। শুক্রবার এক লাইভ অনুষ্ঠানে উল্লাস করতে থাকা সার্বিয়ান সমর্থকদের সামনে টনি জোনস ক্যামেরায় হাসতে হাসতে বলছিলেন, ‘নোভাক, ও তো ওভাররেইটেড, নোভাক ফুরিয়ে গেছে, নোভাককে বের করে দাও। ভাগ্য ভালো যে ওরা আমার কথা শুনতে পাচ্ছে না।’

এ নিয়ে আজ সংবাদ সম্মেলনে জোকোভিচ বলেছেন, ‘দুদিন আগে অস্ট্রেলিয়াতেই অফিশিয়াল ব্রডকাস্টার চ্যানেল নাইনের বিখ্যাত ক্রীড়া সাংবাদিক সার্বিয়ান সমর্থকদের কটাক্ষ করেছেন, আমার উদ্দেশেও অপমানসূচক ও আক্রমণাত্মক ভাষায় কথা বলেছেন। এবং এরপর তিনি এ নিয়ে জনসম্মুখে ক্ষমাও চাননি, চ্যানেল নাইনও চায়নি।’

এই অপমানের জবাবেই তাঁর আজ কোর্টে এমন আচরণ বলে জানিয়েছেন জোকোভিচ, ‘যেহেতু ওরা (চ্যানেল নাইন) অফিশিয়াল ব্রডকাস্টার, আমি সিদ্ধান্ত নিই চ্যানেল নাইনে সাক্ষাৎকার না দেওয়ার। জিম কুরিয়ার বা অস্ট্রেলিয়ান সাধারণ মানুষের প্রতি আমার কোনো বিরূপ মনোভাব নেই। আমার জন্য পরিস্থিতিটা খুব অস্বস্তিকর ছিল।’

প্রসঙ্গত, এর আগে করোনাকালীন সময়ে ভ্যাকসিন না নেওয়ায় এই অস্ট্রেলিয়ান ওপেনেই খেলতে গিয়েও না খেলেই চলে যেতে হয় জোকোভিচকে।

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও আর্সেনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আজ ম্যাচ আছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এছাড়া ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে রায়ো ভায়েকানো। এছাড়া ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
ফুটবল, ক্রিকেট কিংবা অন্য কোনো খেলাকে ছাপিয়ে লরিয়াস অ্যাওয়ার্ডে যে এবার টেনিসের দাপট থাকবে, সেটা অনুমিতই ছিল। সেই অনুমিত বিষয়টাই গতকাল সোমবার নিশ্চিতে রূপ নিয়েছে। ক্রীড়াঙ্গনের ‘অস্কার’ খ্যাত ২০২৬...
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর