অসুস্থ সমর্থকের জন্য পানি নিয়ে গেলেন, জিতলেন ম্যাচও

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৫:০০ পিএম

উইম্বলডনের গত দুবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাস গতকাল প্রথম রাউন্ডেই কঠিন পরীক্ষার মুখে পড়েছিলেন। একে তো ইতালিয়ান তারকা ফাবিয়ো ফগনিনির বিপক্ষে ম্যাচ, তার ওপর যুক্তরাজ্যের ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে লড়াই। তবে শেষ পর্যন্ত সাড়ে চার ঘণ্টার লড়াইয়ে আলকারাস পঞ্চম সেটে এসে ৭-৫, ৬-৭ (৫-৭), ৭-৫, ২-৬ এবং ৬-১ গেমে জয় পেলেও আলোচনা এসেছেন ভিন্ন এক কারণে। 

ম্যাচ চলাকালে যুক্তরাজ্যের অতিরিক্ত গরমের কারণে গ্যালারিতে এক সমর্থক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আর সেই ঘটনা দেখে পঞ্চম সেটের মাঝপথে কোর্ট থেকে উঠে গিয়ে সমর্থকের জন্য পানির বোতল নিয়ে যান আলকারাস। সে সময় ১৫ মিনিটের মতো খেলা বন্ধ ছিল। সমর্থকের প্রতি আলকারাসের এমন সহানুভূতি দেখে তাঁকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।  

২২ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডকে অবশ্য সহজে ম্যাচ জিততে দেননি নিজের শেষ উইম্বলডন খেলতে নামা ফগনিনি। প্রথম সেটে আলকারাস ৭-৫ গেমে জয় পেলেও দ্বিতীয় সেটে ফগনিনি টাইব্রেকে জিতে নেন ৭-৬(৭-৫) গেমে। দ্বিতীয় সেট হারের পর তৃতীয় সেট ৭-৫ গেমে জিতে ফের এগিয়ে যান আলকারাস।

সমর্থককে পানির বোতল দিচ্ছেন আলকারাস। ছবি: এক্স

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ৩৮ বছর বয়সী ফগনিনি চতুর্থ সেট ৬-২ গেমে জিতে ম্যাচ পঞ্চম সেটে নিয়ে যান। কিন্তু উইম্বল্ডনের বর্তমান চ্যাম্পিয়ন আলকারাস শেষ সেটে ছন্দ ফিরে পান। টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখে শেষ সেট একতরফা ভাবে ৬-১ গেমে জিতে নেন।    

দ্বিতীয় রাউন্ডে ২১ বছর বয়সী ব্রিটিশ তরুণ অলিভার টারভেটের বিপক্ষে লড়বেন আলকারাস।

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও আর্সেনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আজ ম্যাচ আছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এছাড়া ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে রায়ো ভায়েকানো। এছাড়া ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
ফুটবল, ক্রিকেট কিংবা অন্য কোনো খেলাকে ছাপিয়ে লরিয়াস অ্যাওয়ার্ডে যে এবার টেনিসের দাপট থাকবে, সেটা অনুমিতই ছিল। সেই অনুমিত বিষয়টাই গতকাল সোমবার নিশ্চিতে রূপ নিয়েছে। ক্রীড়াঙ্গনের ‘অস্কার’ খ্যাত ২০২৬...
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর