সিনারের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় জোকোভিচের

আট বছরে প্রথমবার এমন দিন দেখলেন তিনি

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৯:১২ এএম

গতকাল শুক্রবার উইম্বলডনের প্রথম সেমিফাইনালে টেইলর ফ্রিটসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন কার্লোস আলকারাস। বিশ্বব্যাপী টেনিস প্রেমীদের নজর ছিল অন্য সেমিফাইনালের দিকে। ফাইনালে ওঠার লড়াইয়ে এটিপি র‍্যাঙ্কিংয়ে এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনারের মুখোমুখি হয়েছিলেন নোভাক জোকোভিচ।

৭টি উইম্বলডন ক্যারিয়ারে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সার্বিয়ান কিংবদন্তি। পুরুষ এককে এটি সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড। তবে নারী ও পুরুষ মিলিয়ে রেকর্ডটা যৌথভাবে মার্গারেট কোর্টের সঙ্গে ভাগাভাগি করছেন জোকোভিচ।

রেকর্ডটা পাকাপাকিভাবে নিজের করে নেওয়ার জন্য মাত্র দুই ধাপ দূরে ছিলেন ৩৮ বছর বয়সী এ সার্বিয়ান মহাতারকা। কিন্তু সেখান থেকে দূরত্ব আর কমাতে পারেননি জোকোভিচ। গতকাল ছেলেদের এককের দ্বিতীয় সেমিফাইনালে সিনারের কাছে ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে হেরে গেছেন তিনি। এতে উইম্বলডনে সর্বশেষ আট বছরে এই প্রথমবার ফাইনালে উঠতে পারলেন না জোকোভিচ।

জোকোভিচের বিদায়ঘণ্টা বাজিয়ে প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে উঠলেন সিনার। টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণী ম্যাচে আগামী রোববার আলকারাসের মুখোমুখি হবেন ২৩ বছর বয়সী এ ইতালিয়ান। এর আগে চলতি বছরের ফ্রেঞ্চ ওপেনেও আলকারাসের মুখোমুখি হয়েছিলেন সিনার। তবে সে ম্যাচে সিনারকে হারিয়ে শিরোপা জেতেন আলকারাস।  সিনারের জন্য এবারের ম্যাচটি তাই প্রতিশোধের। অন্যদিকে আলকারাসের জন্য উইম্বলডনে হ্যাটট্রিক শিরোপা ঘরে তোলার।

গতকাল সেন্টার কোর্টে দ্বিতীয় সেমিফাইনালে সিনারের কাছে বলতে গেলে পাত্তাই পাননি জোকোভিচ। ম্যাচ জুড়ে দাপট দেখানো সিনারের জয়ের জন্য প্রয়োজন হয়েছে মোটে ১ ঘণ্টা ৫৫ মিনিট। সে লড়াইয়ে  ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে জিতে যান সিনার। তাতে নিশ্চিত হয়ে যায়, আগামী রোববারের ফাইনালে মুখোমুখি হচ্ছেন এটিপি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকা।

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও আর্সেনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আজ ম্যাচ আছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এছাড়া ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে রায়ো ভায়েকানো। এছাড়া ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
ফুটবল, ক্রিকেট কিংবা অন্য কোনো খেলাকে ছাপিয়ে লরিয়াস অ্যাওয়ার্ডে যে এবার টেনিসের দাপট থাকবে, সেটা অনুমিতই ছিল। সেই অনুমিত বিষয়টাই গতকাল সোমবার নিশ্চিতে রূপ নিয়েছে। ক্রীড়াঙ্গনের ‘অস্কার’ খ্যাত ২০২৬...
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামের বন্দি পালিয়ে গেছেন। এ ঘটনায় কারাগারের কারারক্ষীসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার সকালে সহকারী কারা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর